শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৭ ভাদ্র ১৪৩৩ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সম্পত্তি হস্তান্তর বিল শরিয়াসম্মতভাবে পাসের আহ্বান ‘রাজনৈতিক ব্যবস্থা না বদলালে ক্ষমতায় গেলেই সবাই হাসিনা হবে’ মহারাষ্ট্রের ‘লাভ জিহাদ’ আইন বম্বে হাইকোর্টে চ্যালেঞ্জ দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হবে: স্পিকার ইসলামি বইমেলায় লিটলম্যাগ কর্নার না রাখায় ছাত্র জমিয়তের ক্ষোভ এমপিদের নম্বর হ্যাক করে টাকা দাবি, সতর্ক করলেন চিফ হুইপ ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ: ধর্মমন্ত্রী মক্কা বিজয়—ক্ষমার সর্বশ্রেষ্ঠ দৃষ্টান্ত র‌্যাব বিলুপ্ত, সংসদে নতুন বাহিনী ‘এসআরবি’ বিল পাস ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায়

পাকিস্তানে আফগান রাষ্ট্রদূতের মেয়েকে অপহরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে আফগানিস্তানের রাষ্ট্রদূত নাজিব আলিখিলের কন্যা সিলসিলা আলিখিলকে অজ্ঞাত হামলাকারীরা অপহরণের পর নির্যাতন করেছে বলে অভিযোগ করেছেন দেশটির কর্মকর্তারা।

সিলসিলা আলিখিলকে অপহরণের পর কয়েক ঘণ্টার আটকে রাখা হয়। শুক্রবার ইসলামাবাদে তাকে বাড়ি যাওয়ার পথে অপহরণ করা হয়।

আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, তাকে 'মারাত্মক নির্যাতন' করা হয়েছে এবং এ ব্যাপারে তারা একটি অভিযোগ দায়ের করতে যাচ্ছে। প্রতিবেশী দেশ-দুটির মধ্যে দীর্ঘদিন ধরেই সম্পর্কের টানাপড়েেনর মধ্যেই শুক্রবার এ ঘটনা ঘটল। পাকিস্তানি কর্মকর্তারা বলছেন, বছর-কুড়ি বয়সের সিলিসিলা আলিখিল একটি গাড়িতে চড়ে যাচ্ছিলেন, এসময় একদল অজ্ঞাত হামলাকারী তার গাড়িতে উঠে পড়ে এবং তাকে মারতে শুরু করে। মুক্তি পাওয়ার পর তাকে হাসপাতালে নেয়া হয়।

এটিকে 'অমানবিক হামলা বলে বর্ণনা করে রাষ্ট্রদূত নাজিব আলিখিল বলেন তার কন্যা এখন ভাল বোধ করছেন। এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে আফগান পররাষ্ট্র মন্ত্রণালয় এবং তারা পাকিস্তানের প্রতি আহ্বান জানিয়েছে কূটনীতিবিদ ও তাদের পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে। রাষ্ট্রদূতের নিরাপত্তা কড়াকড়ি করা হয়েছে বলে জানাচ্ছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রী শেইখ রশিদ আহমেদ বলেছেন, প্রধানমন্ত্রী ইমরান খান দুষ্কৃতিকারীদের দ্রুত গ্রেপ্তার চান। আফগানিস্তানে সহিংসতা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে সাম্প্রতিক সপ্তাহগুলোতে দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতি ঘটছিল।

এ ব্যাপারে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ভাড়া করা গাড়ি থেকে সিলসিলার অপহৃত হওয়ার বিষয়টি আফগান দূতাবাস তাদের অবহিত করেছে। পুলিশ এই ‘ন্যাক্কারজনক ঘটনার’ তদন্ত করছে। রাষ্ট্রদূত আর তার পরিবারের নিরাপত্তা জোরদার করা হয়েছে বলেও বিবৃতিতে জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

আফগান সরকারের অভিযোগ, তালেবানদের আশ্রয় প্রশ্রয় দিচ্ছে পাকিস্তান। তালেবান যোদ্ধারা আফগানিস্তানের ভেতরে ক্রমেই অগ্রসর হচ্ছে। তারা বেশ কটি সীমান্ত চৌকিও দখল করে নিয়েছে আফগান সেনাবাহিনীর কাছ থেকে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ