শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৭ ভাদ্র ১৪৩৩ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সম্পত্তি হস্তান্তর বিল শরিয়াসম্মতভাবে পাসের আহ্বান ‘রাজনৈতিক ব্যবস্থা না বদলালে ক্ষমতায় গেলেই সবাই হাসিনা হবে’ মহারাষ্ট্রের ‘লাভ জিহাদ’ আইন বম্বে হাইকোর্টে চ্যালেঞ্জ দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হবে: স্পিকার ইসলামি বইমেলায় লিটলম্যাগ কর্নার না রাখায় ছাত্র জমিয়তের ক্ষোভ এমপিদের নম্বর হ্যাক করে টাকা দাবি, সতর্ক করলেন চিফ হুইপ ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ: ধর্মমন্ত্রী মক্কা বিজয়—ক্ষমার সর্বশ্রেষ্ঠ দৃষ্টান্ত র‌্যাব বিলুপ্ত, সংসদে নতুন বাহিনী ‘এসআরবি’ বিল পাস ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায়

পরিকল্পনা প্রতিমন্ত্রী হিসেবে শামসুল আলমের শপথ আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পরিকল্পনা মন্ত্রণালয়ের সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) সদ্য সাবেক সদস্য ড. শামসুল আলম পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে আজ রোববার শপথ নেবেন।

আজ সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে তার শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে ভার্চুয়ালি যোগ দিবেন বলে জানা গেছে।

তিনি টানা ১২ বছর জিইডির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। গত ৩০ জুন তার চুক্তিভিত্তিক চাকরির মেয়াদ শেষ হয়। বর্তমান সরকার প্রথম মেয়াদে ক্ষমতায় আসার পর ২০০৯ সালে পরিকল্পনা মন্ত্রণালয়ের সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) সদস্য হিসেবে দায়িত্ব পান শামসুল আলম। এরপর কয়েক বার তার চুক্তিভিত্তিক মেয়াদ বাড়ানো হয়।

জিইডির সদস্য হিসেবে তার দায়িত্ব পালনের সময়ে তিনটি পাঞ্চবার্ষিক পরিকল্পনা, প্রেক্ষিত পরিকল্পনাসহ ১১৪টি প্রকাশনা প্রকাশ করা হয়। জিইডি-এর সদস্য হিসেবে দায়িত্ব পালনের আগে তিনি তিন দশকেরও বেশি সময় ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ