শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৭ ভাদ্র ১৪৩৩ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সম্পত্তি হস্তান্তর বিল শরিয়াসম্মতভাবে পাসের আহ্বান ‘রাজনৈতিক ব্যবস্থা না বদলালে ক্ষমতায় গেলেই সবাই হাসিনা হবে’ মহারাষ্ট্রের ‘লাভ জিহাদ’ আইন বম্বে হাইকোর্টে চ্যালেঞ্জ দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হবে: স্পিকার ইসলামি বইমেলায় লিটলম্যাগ কর্নার না রাখায় ছাত্র জমিয়তের ক্ষোভ এমপিদের নম্বর হ্যাক করে টাকা দাবি, সতর্ক করলেন চিফ হুইপ ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ: ধর্মমন্ত্রী মক্কা বিজয়—ক্ষমার সর্বশ্রেষ্ঠ দৃষ্টান্ত র‌্যাব বিলুপ্ত, সংসদে নতুন বাহিনী ‘এসআরবি’ বিল পাস ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায়

টিকা ক্রয়ে বিশাল অনিয়মের প্রশ্ন উঠেছে: জিএম কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনার টিকা ক্রয়, প্রয়োগ এবং পরীক্ষার খরচে বিশাল অনিয়মের প্রশ্ন উঠেছে বলে দাবি করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের।

তিনি বলেছেন, বিশেষজ্ঞরা মন্ত্রণালয়ের এই খরচকে অস্বাভাবিক বলে মন্তব্য করেছেন। তাই করোনার টিকা ক্রয়, প্রয়োগ এবং পরীক্ষার খরচে দুর্নীতি হচ্ছে কি না তা এখনই খতিয়ে দেখা জরুরি হয়ে পড়েছে।

শনিবার (১৭ জুলাই) বিকালে এক ভিডিও বার্তায় জিএম কাদের এ কথা বলেন।

তিনি বলেন, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদে জানা গেছে, ৫শ টাকায় কেনা এক ডোজ টিকা প্রয়োগে খরচ করা হয়েছে আরো আড়াই হাজার টাকা। সব মিলিয়ে এক ডোজ টিকা প্রয়োগে ব্যয় হচ্ছে তিন হাজার টাকা। বিশেষজ্ঞদের চোখে এটি অগ্রহণযোগ্য।

তিনি আরও বলেন, গত মে মাসে স্বাস্থ্য মন্ত্রণালয়ের গবেষণায় বলা হয়েছে করোনা রোগী প্রতি চিকিৎসা বাবদ সরকারের ব্যয় হচ্ছে গড়ে ১ লাখ ২৮ হাজার টাকা। কিন্তু ৯ জুলাই বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞাপনে বলা হয়েছে রোগী প্রতি সরকারি খরচ হয়েছে ২ লাখ টাকা। এমন তথ্যে বিশেষজ্ঞরা স্পষ্ট দুর্নীতির গন্ধ পাচ্ছেন। অথচ স্বাস্থ্য মন্ত্রণালয় খরচের হিসেবে অসঙ্গতি নিয়ে কথা বলছেন না।

জাপা চেয়ারম্যান বলেন, ৯ জুলাই স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে ৮ জুলাই পর্যন্ত ৬৫ লাখ ৬ হাজার ৮৭১ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। এতে সরকারের ব্যয় হয়েছে ১ হাজার ৯৫২ কোটি টাকা। অপরদিকে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ৯ জুলাই পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় ৫০ লাখ ৪৯ হাজার ২০৩টি করোনা পরীক্ষা করা হয়েছে। গণমাধ্যমে প্রকাশিত স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তি এবং স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত বিজ্ঞপ্তিতে প্রায় ১৫ লাখ করোনা পরীক্ষার হিসেবে গড়মিল স্পষ্ট। এ বিষয়ে গণমাধ্যমের প্রতিবেদন এবং বিশেষজ্ঞদের মতামতের কোনো জবাব দিচ্ছেন না মন্ত্রণালয়।

তাই করোনা টিকা ক্রয়, প্রয়োগ এবং পরীক্ষার খরচের বিষয়ে কোনো দুর্নীতি হয়েছে কি না তা খতিয়ে দেখতে সরকারের প্রতি দাবি জানাচ্ছি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ