শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৭ ভাদ্র ১৪৩৩ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সম্পত্তি হস্তান্তর বিল শরিয়াসম্মতভাবে পাসের আহ্বান ‘রাজনৈতিক ব্যবস্থা না বদলালে ক্ষমতায় গেলেই সবাই হাসিনা হবে’ মহারাষ্ট্রের ‘লাভ জিহাদ’ আইন বম্বে হাইকোর্টে চ্যালেঞ্জ দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হবে: স্পিকার ইসলামি বইমেলায় লিটলম্যাগ কর্নার না রাখায় ছাত্র জমিয়তের ক্ষোভ এমপিদের নম্বর হ্যাক করে টাকা দাবি, সতর্ক করলেন চিফ হুইপ ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ: ধর্মমন্ত্রী মক্কা বিজয়—ক্ষমার সর্বশ্রেষ্ঠ দৃষ্টান্ত র‌্যাব বিলুপ্ত, সংসদে নতুন বাহিনী ‘এসআরবি’ বিল পাস ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায়

রোহিঙ্গা প্রত্যাবাসনে রাশিয়ার সক্রিয় সহযোগিতা চেয়েছে বাংলাদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মিয়ানমারের সেনাবাহিনীর কর্তৃক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বাংলাদেশ থেকে তাদের নিজ দেশে প্রত্যাবাসন ও পুনর্মিলনের স্বার্থে রাশিয়ার সক্রিয় ও ফলপ্রসূ সহযোগিতা চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।

আজ শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

শুক্রবার তাসখন্দে অনুষ্ঠিত ‘মধ্য ও দক্ষিণ এশিয়া: আঞ্চলিক যোগাযোগ, চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের ফাঁকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেরগেই ল্যাভরভের সঙ্গে দ্বি-পাক্ষিক বৈঠকে তিনি এ সহযোগিতা চান।

বৈঠকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী আশ্বাস দেন, মস্কো রোহিঙ্গা সংকট নিয়ে বাংলাদেশের সঙ্গে আলোচনা অব্যাহত রাখতে মিয়ানমারকে উৎসাহিত করবে।

ড. মোমেন কোভিড-১৯ ভ্যাকসিন সম্পর্কে বাংলাদেশের বর্তমান পরিস্থিতির একটি বিবরণ তুলে ধরেন এবং বাংলাদেশের সব কঠিন সময়ে পাশে দাঁড়ানোর জন্য রাশিয়াকে ধন্যবাদ জানান।

বিশেষ করে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে প্রত্যক্ষ সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন পররাষ্ট্রমন্ত্রী। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ২০২৩ ও ২০২৪ সালে বাংলাদেশে দু’টি পারমাণবিক প্রকল্প সম্পন্ন করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।

বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে বিদ্যমান পারস্পরিক সহযোগিতা নিয়ে দুই মন্ত্রী সন্তোষ প্রকাশ করেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের সময় রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের পাঠানো প্রশংসনীয় বার্তার জন্য ড. মোমেন রুশ পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ