শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৭ ভাদ্র ১৪৩৩ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সম্পত্তি হস্তান্তর বিল শরিয়াসম্মতভাবে পাসের আহ্বান ‘রাজনৈতিক ব্যবস্থা না বদলালে ক্ষমতায় গেলেই সবাই হাসিনা হবে’ মহারাষ্ট্রের ‘লাভ জিহাদ’ আইন বম্বে হাইকোর্টে চ্যালেঞ্জ দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হবে: স্পিকার ইসলামি বইমেলায় লিটলম্যাগ কর্নার না রাখায় ছাত্র জমিয়তের ক্ষোভ এমপিদের নম্বর হ্যাক করে টাকা দাবি, সতর্ক করলেন চিফ হুইপ ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ: ধর্মমন্ত্রী মক্কা বিজয়—ক্ষমার সর্বশ্রেষ্ঠ দৃষ্টান্ত র‌্যাব বিলুপ্ত, সংসদে নতুন বাহিনী ‘এসআরবি’ বিল পাস ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায়

রোহিঙ্গা প্রত্যাবাসনে রাশিয়ার সহযোগিতা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রোহিঙ্গা প্রত্যাবাসনে রাশিয়ার সহযোগিতা কামনা করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

শনিবার (১৭ জুলাই) উজবেকিস্তানের তাসখন্দে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে এক বৈঠকে এই সহযোগিতা চান ড. মোমেন। তিনি বাংলাদেশের কঠিন সময়ে পাশে থাকার জন্য রাশিয়াকে ধন্যবাদ জানান।

তাসখন্দে বাংলাদেশ ও রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ের এক বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ পক্ষের নেতৃত্ব দেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। আর রাশিয়ার পক্ষে নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্র মন্ত্রী সের্গেই লাভরভ।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ২০২৩ ও ২০২৪ সালে বাংলাদেশে দুটি পরমাণু প্রকল্প সম্পন্ন করার প্রতিশ্রুতি দেন। দুই মন্ত্রী বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে বিদ্যমান পারস্পরিক সহযোগিতার স্তর নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

পররাষ্ট্রমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনকালে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের পাঠানো বার্তার জন্য ধন্যবাদ জানান। ড. মোমেন কঠিন সময়ে বাংলাদেশের পাশে দাঁড়ানোর জন্য ধন্যবাদ জানান। এসময় করোনার ভ্যাকসিনসহ নানা ইস্যু বিশেষত বাংলাদেশের মুক্তিযুদ্ধে তাদের প্রত্যক্ষ সহযোগিতার কথা উল্লেখ করেন।

পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে রাশিয়ার সক্রিয় সহযোগিতার জন্য অনুরোধ করেন। দু'দেশের পররাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে একসঙ্গে কাজ করতে সম্মত হন। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রী জানান, এ বিষয়ে মিয়ানমারকে বাংলাদেশের সঙ্গে সংলাপে উৎসাহিত করবে তারা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ