শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৭ ভাদ্র ১৪৩৩ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সম্পত্তি হস্তান্তর বিল শরিয়াসম্মতভাবে পাসের আহ্বান ‘রাজনৈতিক ব্যবস্থা না বদলালে ক্ষমতায় গেলেই সবাই হাসিনা হবে’ মহারাষ্ট্রের ‘লাভ জিহাদ’ আইন বম্বে হাইকোর্টে চ্যালেঞ্জ দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হবে: স্পিকার ইসলামি বইমেলায় লিটলম্যাগ কর্নার না রাখায় ছাত্র জমিয়তের ক্ষোভ এমপিদের নম্বর হ্যাক করে টাকা দাবি, সতর্ক করলেন চিফ হুইপ ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ: ধর্মমন্ত্রী মক্কা বিজয়—ক্ষমার সর্বশ্রেষ্ঠ দৃষ্টান্ত র‌্যাব বিলুপ্ত, সংসদে নতুন বাহিনী ‘এসআরবি’ বিল পাস ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায়

বিশ্ব বাজার দরে চামড়ার ন্যায্য মূল্য নির্ধারণ করুন: জমিয়ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চামড়ার বিশ্ববাজারের মূল্যের প্রতি লক্ষ্য করে আসন্ন কুরবানির পশুর চামড়ার মূল্য নির্ধারণের আহবান জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ (একাংশ)।

আজ শনিবার (১৭ জুলাই) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে দলটির ভারপ্রাপ্ত সভাপতি শায়খুল হাদিস হাফেজ মাওলানা মনসুরুল হাসান রায়পুরী ও মহাসচিব শায়খুল হাদিস হাফেজ মাওলানা ড. গোলাম মহিউদ্দিন ইকরাম এই আহ্বান জানান।

তারা বলেন, বাংলাদেশের অফার সম্ভাবনাময় চামড়াশিল্প ধ্বংসের দ্বারপ্রান্তে চলে যাচ্ছে। একটি অসাধু মহল চামড়া থেকে অর্থ হাতিয়ে নিয়ে যাচ্ছে। এতে বাংলাদেশ সরকার ও কুরবানির চামড়ার প্রকৃত হকদার গরিব-মিসকিনরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। চামড়ার অর্থ দিয়ে বাংলাদেশের অনেক ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠানের দরিদ্র শিক্ষার্থীরা উপকৃত হয়। তাই দেশের স্বার্থে ও দরিদ্র মানুষের স্বার্থে চামড়ার ন্যায্য মূল্য নির্ধারণ করুন।

নেতৃদ্বয় আরো বলেন, গরু ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে গরু নিয়ে রাজধানী ঢাকাসহ বিভিন্ন বাজারে যাওয়ার পথে রাস্তায় বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন।

নেতৃদ্বয় চামড়ার ন্যায্য মূল্য নির্ধারণ ও ব্যবসায়ীরা নির্বিঘ্নে গরু নিয়ে বাজারে যেতে পারে সে ব্যবস্থা করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ