শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৭ ভাদ্র ১৪৩৩ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৮


দেশে করোনায় ২০৪ জনের প্রাণহানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ২০৪ জনের মৃত্যু হয়েছে। মোট মৃত্যু হয়েছে ১৭ হাজার ৬৬৯ জনের।

আজ শনিবার (১৭ই জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

আর, নতুন করে আরও ৮ হাজার ৪৮৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন আরো আট হাজার ৮২০ জন। গত বছরের মার্চে দেশে করোনা শনাক্তের পর থেকে এখন পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ লাখ ৯২ হাজার ৪১১ জনে। শনাক্তের হার ২৯ দশমিক ০৬ শতাংশ। আর মোট সুস্থ হয়েছেন ৯ লাখ ২৩ হাজার ১৬৩ জন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ