রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন শাহজালালের (রহ.) মাজারে দানবাক্সের নিরাপত্তায় এবার বসল সিসি টিভি

গাজীপুরে রোববার থেকে নিবন্ধন ছাড়াই শ্রমিকদের টিকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গাজীপুরে রেজিস্ট্রেশন ছাড়াই গার্মেন্টস শ্রমিকরা করোনার টিকা নিতে পারবেন। আগামীকাল রোববার জেলার চারটি তৈরি পোশাক কারখানার ১০ হাজার শ্রমিক টিকা দেওয়ার মাধ্যমে এ কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. খায়রুজ্জামান।

সিভিল সার্জন জানান, সরকারি সিদ্ধান্তে গাজীপুরে গার্মেন্টস শ্রমিকদের করোনার টিকা দেওয়া হচ্ছে। এজন্য কারখানাগুলো থেকে তালিকা চাওয়া হয়েছিল। ২৫ লাখ শ্রমিকের তালিকা পাওয়া গেছে।

আগামীকাল রোববার তুষুকা ডেনিম, তুষুকা ট্রাউজার, স্পেরো অ্যাপারেলস ও রোজ ভ্যালি গার্মেন্টসের ১০ হাজার শ্রমিককে মর্ডানার টিকা দেওয়া হবে।

সিভিল সার্জন আরও জানান, পর্যায়ক্রমে সব গার্মেন্টস শ্রমিককে টিকা দেওয়া হবে। শ্রমিকদের দ্রুততার সঙ্গে টিকার আওতায় আনতেই রেজিস্ট্রেশন ছাড়াই টিকা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে টিকা নেওয়ার সময় জাতীয় পরিচয়পত্র সঙ্গে আনতে হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ