শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৭ ভাদ্র ১৪৩৩ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সম্পত্তি হস্তান্তর বিল শরিয়াসম্মতভাবে পাসের আহ্বান ‘রাজনৈতিক ব্যবস্থা না বদলালে ক্ষমতায় গেলেই সবাই হাসিনা হবে’ মহারাষ্ট্রের ‘লাভ জিহাদ’ আইন বম্বে হাইকোর্টে চ্যালেঞ্জ দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হবে: স্পিকার ইসলামি বইমেলায় লিটলম্যাগ কর্নার না রাখায় ছাত্র জমিয়তের ক্ষোভ এমপিদের নম্বর হ্যাক করে টাকা দাবি, সতর্ক করলেন চিফ হুইপ ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ: ধর্মমন্ত্রী মক্কা বিজয়—ক্ষমার সর্বশ্রেষ্ঠ দৃষ্টান্ত র‌্যাব বিলুপ্ত, সংসদে নতুন বাহিনী ‘এসআরবি’ বিল পাস ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায়

ইসরায়েলি বর্বরতায় বিশ্বের বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছেন ১ কোটি ৪০ লাখ ফিলিস্তিনি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলি বর্বরতা ও দখলদারিত্বের কারণে নিজেদের ভিটেমাটি হারিয়ে বিশ্বের বিভিন্ন দেশে শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছেন এক কোটি ৩৮ লাখ ফিলিস্তিনি।

ফিলিস্তিন সরকার সম্প্রতি এক পরিসংখ্যানে এ তথ্য জানিয়েছে। দখলদার ইসরায়েলের অত্যাচার আর নির্যাতনে গাজা ও পশ্চিমতীরে ফিলিস্তিনি লোকসংখ্যা কমে এখন মাত্র ৫২ লাখ ৩০ হাজারে দাঁড়িয়েছে। খবর আরব নিউজের।

বিশ্ব জনসংখ্যা দিবসে ফিলিস্তিন কর্তৃপক্ষ ও ইউএনএফপিএ (ইউনাইটেড ন্যাশনস পপুলেশন ফান্ড) যৌথভাবে ওই পরিসংখ্যানের রিপোর্ট প্রকাশ করে। অবরুদ্ধ গাজা ও পশ্চিমতীরের মোট জনসংখ্যার ৩৩ শতাংশই শিশু। এদের মধ্যে গাজায় ৪১ শতাংশ বাসিন্দার বয়স ১৫ বছরের নিচে।

পরিসংখ্যানে দেখা গেছে, গাজায় ৩৬৫ বর্গ কিলোমিটারে ২১ লাখ ১০ হাজার ফিলিস্তিনির বসবাস, যা বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ এলাকার মধ্যে অন্যতম।

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো ইসরাইলের অব্যাহত এ দখলদারিত্বের কঠোর সমালোচনা করলেও এতে কর্ণপাত করছে না তেলআবিব।

জর্ডান, সিরিয়া ও লেবানন ছাড়াও বহু ফিলিস্তিনি আশ্রয় নিয়েছেন লাতিন আমেরিকার দেশ চিলিতে। সেখানে এ বছর প্রেসিডেন্ট নির্বাচন করছেন এক ফিলিস্তিন বংশোদ্ভূত নাগরিক। সূত্র: ইকনা

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ