মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

করোনায় কোন বয়সে কত মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: স্বাস্থ্য অধিদফতর এই প্রথম করোনাতে আক্রান্ত হয়ে মারা যাওয়া রোগীদের বয়সসীমা ষাটোর্ধ থেকে বাড়িয়ে ১০০ বছরের বেশি বয়স অন্তর্ভুক্ত করেছে। গতকাল বৃহস্পতিবার এ বয়সসীমা অন্তর্ভূক্ত করেন তারা। এর আগে ষাটোর্ধ বছর বয়স পর্যন্ত মৃতদের হিসাব রাখত স্বাস্থ্য অধিদপ্তর।

এতে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় ১০০ ঊর্ধ্ব বয়সের মারা গেছেন ২ জন, ৯১ থেকে ১০০ বছরের মধ্যে মারা গেছেন ৩ জন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে মারা গেছেন ২২ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৪৪ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৫০ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৪৯ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৩৬ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১২ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ছয় জন, ১১ থেকে ২০ বছরের মধ্যে একজন, আর শূন্য থেকে ১০ বছরের মধ্যে একজন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, দেশে মোট মারা যাওয়া ১৭ হাজার ২৭৮ জনের মধ্যে শূন্য থেকে ১০ বছরের মধ্যে মারা ৫৪ জন, ১১ থেকে ২০ বছরের মধ্যে ১০৭ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ৩৫৭ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ৯৭৭ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে দুই হাজার ৪৫ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে চার হাজার ১৫৯ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে পাঁচ হাজার ৪২৬ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে তিন হাজার নয়জন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ৯৩২ জন, ৯১ থেকে ১০০ বছরের মধ্যে ১৯১ জন আর একশো বছরের বেশি বয়সের মারা গেছেন ২১ জন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ