শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৭ ভাদ্র ১৪৩৩ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিগত সরকারের সময় ভারতের সঙ্গে করা ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার ২৪ সেপ্টেম্বরের পর বাড়বে না হজ নিবন্ধনের সময়: ধর্ম মন্ত্রণালয় রাজধানীতে এসএসসি-এইচএসসি উত্তীর্ণদের সংবর্ধনা দিল ছাত্র জমিয়ত শিক্ষক প্রশিক্ষক পদে ১৮ জনকে নিয়োগ দেবে আস-সুন্নাহ কওমি মাদরাসা নিয়ে প্রচলিত ধারণা কতটা সত্য, গবেষণায় যা বললেন নৃবিজ্ঞানী দ্রব্যমূল্যের চাপে দিশেহারা নিম্ন ও মধ্যবিত্ত মানুষ জেদ্দা বিশ্ববিদ্যালয়ে ‘হিদায়াথন’ সেশনে শায়খ সুদাইস যাত্রাবাড়ী থেকে যুবকের লাশ উদ্ধার ট্রান্সফার অব প্রপার্টি বিল নিয়ে মুফতি মিযানুর রহমান সাঈদের পর্যবেক্ষণ ভারতে শতবর্ষী আরেক মসজিদের অংশবিশেষ গুঁড়িয়ে দেওয়ার পাঁয়তারা

নোয়াখালীতে ১৬৮ জন করোনায় আক্রান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আরও ১৬৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এদিন ৫২৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

এতে জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে বার হাজার ১৬১ জন। জেলায় করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ১৪৮ জনে।

বৃহস্পতিবার (৮ জুলাই) সকালে জেলা সিভিল সার্জন ডা. মুহা. মাসুম ইফতেখার বিষয়টি নিশ্চিত করেন। এর আগে বুধবার রাত ১২টায় জেলা সিভিল সার্জনের কার্যালয় এই সব তথ্য তাদের ফেইসবুক অ্যাকাউন্টেও প্রকাশ করে।

ডা. মাসুম ইফতেখার জানান, নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৪৭ জন, সুবর্ণচরে ৪ জন, বেগমগঞ্জে ৪০ জন, সোনাইমুড়ীতে ১৫ জন, চাটখিলে ১৪ জন, সেনবাগে ১৩ জন, কোম্পানীগঞ্জে ২১ জন, কবিরহাটে ১৪ জন রয়েছেন। তিনি আরও জানান, এছাড়া সুস্থ হয়েছেন ৭ হাজার ৭৪৫ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬৩ দশমিক ৬৯ শতাংশ।

এদিকে আইসোলেশনে চিকিৎসাধীন রোগীর সংখ্যা চার হাজার ২৬৮ জন। কোভিড ডেডিকেটেড হাসপাতালে (শহীদ ভুলু স্টেডিয়াম) ভর্তি রয়েছেন ৫০ জন ও আইসোলেশনে রয়েছেন ২১ জন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ