শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৭ ভাদ্র ১৪৩৩ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘জুলাই সনদ’ অক্ষরের অক্ষরে বাস্তবায়নের ঘোষণা চিফ হুইপের তাবুক অভিযান—কঠিন সময়ে ঈমান ও ত্যাগের পরীক্ষা বিতর্কিত আইন করে রাষ্ট্রকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে: জালালুদ্দীন আহমদ বিভিন্ন সম্প্রদায়ের নেতাদের নিয়ে মাওলানা সাজ্জাদ নোমানীর বৈঠক, আন্দোলনের ডাক মেঘমালার দেশে  বিগত সরকারের সময় ভারতের সঙ্গে করা ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার ২৪ সেপ্টেম্বরের পর বাড়বে না হজ নিবন্ধনের সময়: ধর্ম মন্ত্রণালয় রাজধানীতে এসএসসি-এইচএসসি উত্তীর্ণদের সংবর্ধনা দিল ছাত্র জমিয়ত শিক্ষক প্রশিক্ষক পদে ১৮ জনকে নিয়োগ দেবে আস-সুন্নাহ কওমি মাদরাসা নিয়ে প্রচলিত ধারণা কতটা সত্য, গবেষণায় যা বললেন নৃবিজ্ঞানী

সুরক্ষা অ্যাপ এবং ওয়েবসাইটে ফের শুরু হলো টিকার নিবন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সুরক্ষা অ্যাপ এবং ওয়েবসাইটে ফের শুরু হলো করোনা ভাইরাসের টিকা নেয়ার জন্য নিবন্ধন। মঙ্গলবার (৬ জুলাই) রাত ৯টা থেকে নিবন্ধনের জন্য সুরক্ষা প্ল্যাটফর্মটি সবার জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে।

এবার নিবন্ধনের বয়সসীমা ৪০ বছর থেকে কমিয়ে ৩৫ বছর করা হয়েছে। এছাড়া এবার টিকা নিবন্ধনের অগ্রাধিকার তালিকায় যুক্ত হচ্ছেন কৃষক, শ্রমিক ও আইনজীবীরা। ৫৫ বছর বয়সি রোহিঙ্গারাও নিবন্ধন করতে পারবেন।

এর আগে দেশে কোভিড-১৯ সংক্রমণ নিয়ন্ত্রণে টিকা প্রয়োগ কার্যক্রম অব্যাহত রাখতে বুধবার সকাল থেকে আনুষ্ঠানিকভাবে নিবন্ধন প্রক্রিয়া শুরু করা হবে বলে জানিয়েছিল স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্র।

নির্দেশনা পেয়ে মঙ্গলবার রাত থেকেই সুরক্ষা প্ল্যাটফর্মে পরীক্ষামূলকভাবে নিবন্ধন প্রক্রিয়া সবার জন্য উন্মুক্ত করে দিয়েছে সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ।

বুধবার আনুষ্ঠানিক উদ্বোধনের আগে নিবন্ধনকারীরা কোনো ধরনের সমস্যায় পড়লে সকালের মধ্যেই সেগুলোর সমাধান করা হবে বলে জানিয়েছেন তারা।

উল্লেখ্য, কোভ্যাক্স ফ্যাসিলিটি থেকে বাংলাদেশ ফাইজারের এক লাখ টিকা পেয়েছে। আরও ২৫ লাখ ডোজ টিকা এসেছে মডার্নার। এছাড়া চীনের সিনোফার্মের কাছ থেকে কেনা টিকার ২০ লাখ ডোজও এসেছে দেশে। এসব টিকা দিয়েই এবার ফের জনসাধারণ পর্যায়ে টিকা প্রয়োগ কার্যক্রম শুরু হচ্ছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ