শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৭ ভাদ্র ১৪৩৩ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘জুলাই সনদ’ অক্ষরের অক্ষরে বাস্তবায়নের ঘোষণা চিফ হুইপের তাবুক অভিযান—কঠিন সময়ে ঈমান ও ত্যাগের পরীক্ষা বিতর্কিত আইন করে রাষ্ট্রকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে: জালালুদ্দীন আহমদ বিভিন্ন সম্প্রদায়ের নেতাদের নিয়ে মাওলানা সাজ্জাদ নোমানীর বৈঠক, আন্দোলনের ডাক মেঘমালার দেশে  বিগত সরকারের সময় ভারতের সঙ্গে করা ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার ২৪ সেপ্টেম্বরের পর বাড়বে না হজ নিবন্ধনের সময়: ধর্ম মন্ত্রণালয় রাজধানীতে এসএসসি-এইচএসসি উত্তীর্ণদের সংবর্ধনা দিল ছাত্র জমিয়ত শিক্ষক প্রশিক্ষক পদে ১৮ জনকে নিয়োগ দেবে আস-সুন্নাহ কওমি মাদরাসা নিয়ে প্রচলিত ধারণা কতটা সত্য, গবেষণায় যা বললেন নৃবিজ্ঞানী

রাজশাহী মেডিকেলে আরও ২০ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনা ইউনিটে গেলো ২৪ ঘণ্টায় ২০ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ জুলাই) সকাল ৮টা থেকে বুধবার (৭ জুলাই ) সকাল ৮টা পর্যন্ত বিভিন্ন সময়ের মধ্যে তারা মারা যান।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃত ২০ জনের মধ্যে ২ জন করোনা পজিটিভ ছিলেন। আর ১৭ জন ভর্তি ছিলেন করোনার উপসর্গ নিয়ে। একজন করোনা নেগেটিভ হওয়ার পর মারা যান।

মৃতদের মধ্যে রাজশাহীর ৭ জন, নাটোর ২, নওগাঁ ৩, চাঁপাইনবাবগঞ্জ ২, পাবনা ৪, কুষ্টিয়া ও মেহেরপুরের ১ জন করে। হাসপাতালটিতে গত সাতদিনে ১২১ জনের মৃত্যু হলো।

জুন মাসে এ হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছেন ৩৫৪ জন।

গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে ৬৬ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৬৭ জন। বর্তমানে ৪৭০ জন চিকিৎসা নিচ্ছেন। এ হাসপাতালে এখন করোনা বিশেষায়িত শয্যা সংখ্যা ৪৫৪টি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ