শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৭ ভাদ্র ১৪৩৩ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘জুলাই সনদ’ অক্ষরের অক্ষরে বাস্তবায়নের ঘোষণা চিফ হুইপের তাবুক অভিযান—কঠিন সময়ে ঈমান ও ত্যাগের পরীক্ষা বিতর্কিত আইন করে রাষ্ট্রকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে: জালালুদ্দীন আহমদ বিভিন্ন সম্প্রদায়ের নেতাদের নিয়ে মাওলানা সাজ্জাদ নোমানীর বৈঠক, আন্দোলনের ডাক মেঘমালার দেশে  বিগত সরকারের সময় ভারতের সঙ্গে করা ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার ২৪ সেপ্টেম্বরের পর বাড়বে না হজ নিবন্ধনের সময়: ধর্ম মন্ত্রণালয় রাজধানীতে এসএসসি-এইচএসসি উত্তীর্ণদের সংবর্ধনা দিল ছাত্র জমিয়ত শিক্ষক প্রশিক্ষক পদে ১৮ জনকে নিয়োগ দেবে আস-সুন্নাহ কওমি মাদরাসা নিয়ে প্রচলিত ধারণা কতটা সত্য, গবেষণায় যা বললেন নৃবিজ্ঞানী

নিজ বাড়িতে সন্ত্রাসী হামলায় হাইতির প্রেসিডেন্ট নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: হাইতির প্রেসিডেন্ট জোভেনেল মইসি (৫৩) সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন।

আজ বুধবার (০৭ জুলাই) হাইতির অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী ক্লদে জোসেফ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। খবর বিবিসির।

ক্লদে জোসেফ বলেছেন, স্থানীয় সময় ১টার দিকে অস্ত্রধারী একদল অজ্ঞাতপরিচয় দুর্বৃত্ত হাইতির রাজধানী পোর্ট অব প্রিন্সে প্রেসিডেন্টের ব্যক্তিগত বাসভবনে হামলা চালিয়েছে। এ হামলায় ফার্স্ট লেডিও আহত হয়েছেন বলে তিনি জানান।

উত্তর আমেরিকার দরিদ্রতম একটি দেশ হাইতি। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর দেশটিকে পরিবর্তনের ঘোষণা দেন জোভেনেল মইসি।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছেন, ‘বিদেশি গ্রুপের’ সহায়তায় একটি কমান্ডো গ্রুপ এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ