শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৭ ভাদ্র ১৪৩৩ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘জুলাই সনদ’ অক্ষরের অক্ষরে বাস্তবায়নের ঘোষণা চিফ হুইপের তাবুক অভিযান—কঠিন সময়ে ঈমান ও ত্যাগের পরীক্ষা বিতর্কিত আইন করে রাষ্ট্রকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে: জালালুদ্দীন আহমদ বিভিন্ন সম্প্রদায়ের নেতাদের নিয়ে মাওলানা সাজ্জাদ নোমানীর বৈঠক, আন্দোলনের ডাক মেঘমালার দেশে  বিগত সরকারের সময় ভারতের সঙ্গে করা ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার ২৪ সেপ্টেম্বরের পর বাড়বে না হজ নিবন্ধনের সময়: ধর্ম মন্ত্রণালয় রাজধানীতে এসএসসি-এইচএসসি উত্তীর্ণদের সংবর্ধনা দিল ছাত্র জমিয়ত শিক্ষক প্রশিক্ষক পদে ১৮ জনকে নিয়োগ দেবে আস-সুন্নাহ কওমি মাদরাসা নিয়ে প্রচলিত ধারণা কতটা সত্য, গবেষণায় যা বললেন নৃবিজ্ঞানী

ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে, ৫৩৬ জন শনাক্ত: স্বাস্থ্য অধিদপ্তর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: এ বছরে এখন পর্যন্ত সারা দেশে ৫৩৬ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে।

আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, বৃষ্টিতে পানি জমে থাকছে।

এ কারণে ডেঙ্গুর বাহক এডিস মশা কিছুটা বাড়ছে। তবে এ বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত কারও মৃত্যু হয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তরের কাছে তথ্য নেই।

নাজমুল ইসলাম আরও বলেন, করোনাভাইরাসের প্রতি বেশি নজর দেওয়া হচ্ছে। কিন্তু ডেঙ্গুকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই। তিনি সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দেন।

মুখপাত্র বলেন, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা দেশে কবে আসবে সে ব্যাপারে অধিদপ্তর নিশ্চিত নয়। তবে যখনই আসুন, যারা আগে এই টিকার প্রথম ডোজ নিয়েছেন, কিন্তু দ্বিতীয় ডোজ নেননি, তাদের অগ্রাধিকারের ভিত্তিতে এই টিকা দেওয়া হবে। সুরক্ষা অ্যাপ চালু হয়েছে। ৩৫ বছর তদূর্ধ্ব যে কেউ টিকার জন্য নিবন্ধন করতে পারবেন।

নাজমুল ইসলাম আরও বলেন, এক সঙ্গে অনেকেই এখন নিবন্ধনের চেষ্টা করছেন। এ কারণে সার্ভারে কিছুটা সমস্যা হচ্ছে। এই সমস্যা কেটে যাবে।

তিনি আরও বলেন, স্বাভাবিক সময়ে দেশে প্রতিদিন ৫০ থেকে ৭০ মেট্রিক টন অক্সিজেন লাগে। এখন লাগছে আড়াই থেকে তিন গুণ বেশি। তবে করোনা রোগীর সংখ্যা অনেক বেড়ে গেলে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে যাবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ