শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৭ ভাদ্র ১৪৩৩ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘জুলাই সনদ’ অক্ষরের অক্ষরে বাস্তবায়নের ঘোষণা চিফ হুইপের তাবুক অভিযান—কঠিন সময়ে ঈমান ও ত্যাগের পরীক্ষা বিতর্কিত আইন করে রাষ্ট্রকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে: জালালুদ্দীন আহমদ বিভিন্ন সম্প্রদায়ের নেতাদের নিয়ে মাওলানা সাজ্জাদ নোমানীর বৈঠক, আন্দোলনের ডাক মেঘমালার দেশে  বিগত সরকারের সময় ভারতের সঙ্গে করা ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার ২৪ সেপ্টেম্বরের পর বাড়বে না হজ নিবন্ধনের সময়: ধর্ম মন্ত্রণালয় রাজধানীতে এসএসসি-এইচএসসি উত্তীর্ণদের সংবর্ধনা দিল ছাত্র জমিয়ত শিক্ষক প্রশিক্ষক পদে ১৮ জনকে নিয়োগ দেবে আস-সুন্নাহ কওমি মাদরাসা নিয়ে প্রচলিত ধারণা কতটা সত্য, গবেষণায় যা বললেন নৃবিজ্ঞানী

টিকা নিতে আবারও শুরু নিবন্ধন: বয়স সীমা ৩৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনাভাইরাস প্রতিরোধী টিকা নিতে আবারও নিবন্ধন শুরু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। বুধবার ( ৭ জুলাই) অধিদফতরের ভার্চুয়াল বুলেটিনে এ তথ্য জানান মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম।

তিনি জানান, টিকাদান কার্যক্রম মাঝে একটু স্তিমিত হয়ে গিয়েছিল, এখন সেটি আবার চালু হয়েছে। সুরক্ষা অ্যাপের মাধ্যমে নিবন্ধন করার যে কার্যক্রম সেটিও বন্ধ ছিল, এখন আবার নিবন্ধন নতুন করে করা যাচ্ছে। টিকা নেওয়ার বয়সসীমা ৩৫ বছরে নামিয়ে আনা হয়েছে। অগ্রাধিকার তালিকায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী এবং প্রবাসী শ্রমিকদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

ডা. নাজমুল ইসলাম বলেন, তবে শুরুর দিকে অনেক মানুষ রেজিস্ট্রেশন করতে চাইলে একটু চাপ তৈরি হয়, প্রাথমিক অবস্থাতে সে চাপটি থাকবে এবং যত দিন গড়াবে সে চাপ কমে যাবে।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, দেশে নতুনভাবে টিকাদান কর্মসূচিতে কোভ্যাক্স থেকে পাওয়া মডার্না এবং চীনের সঙ্গে চুক্তির আওতায় কেনা সিনোফার্ম টিকা দেওয়া হবে। মডার্না দেওয়া হবে দেশের ১২টি সিটি করপোরেশন এলাকায় আর সিনোফার্মের টিকা দেওয়া হবে জেলা ও উপজেলা পর্যায়ে।

রেজিস্ট্রেশন বা নিবন্ধন ছাড়া কেউ টিকা নিতে পারবেন না জানিয়ে স্বাস্থ্য অধিদফতর বলছে, দ্রুতই সারাদেশের সকল সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতাল, সরকারি জেনারেল হাসপাতাল/ জেলা সদর হাসপাতাল/২৫০ শয্যা হাসপাতাল/উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সিটি করপোরেশনের টিকাদান কেন্দ্রগুলোতে এই টিকাদান কর্মসূচি চলবে।

১২ সিটি করপোরেশন এলাকার ভেতর রয়েছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, গাজীপুর, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, কুমিল্লা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট ও বরিশাল সিটি করপোরেশন। এই এলাকাগুলোতে মডার্নার টিকা দেওয়া হবে। আর সকল জেলা ও উপজেলায় সিনোফার্মের টিকা দেওয়া হবে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ