নুরুদ্দীন তাসলিম।।
২০০১ সালে আফগানিস্তানে শুরু হওয়া মার্কিন আগ্রাসনের অবসান ঘটতে যাচ্ছে অবশেষে, যা শুরু হয়েছিল ১১ সেপ্টেম্বর টুইন টাওয়ার হামলার পর।
আমেরিকার এই দীর্ঘ আগ্রাসনে প্রাণ হারিয়েছেন হাজারো নিরীহ আফগান। মারা পড়েছেন প্রায় ২ হাজার ৪’শ মার্কিনী, গুনতে হয়েছে বিলিয়ন বিলিয়ন ডলারের লোকসান।
আমেরিকার বোমা হামলা ও বিভিন্ন গুপ্ত হামলায় তৎকালীন আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকার কয়েক সপ্তাহের মধ্যেই ক্ষমতা হারান। তালেবান শাসন পতনের প্রথম দিনগুলোতে মার্কিন বাহিনীর আত্মঘাতী হামলায় প্রাণ হারিয়েছেন বহু আফগান নারী পুরুষ। তালেবান যুদ্ধ চালিয়ে গেছে আপন গতিতে, এতে পিছু হটতে বাধ্য হয়েছে মার্কিন বাহিনী।
আল কায়দাকে দমনের নামে তালেবানের বিরুদ্ধে আমেরিকার এই যুদ্ধ অনেকদূর গড়ায়। অবশেষে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্থান দখলে ব্যর্থ হয় মার্কিন বাহিনী, ঘোষণা দেয় সেনা প্রত্যাহারের।

ছবিতে প্রভাবশালী সংবাদমাধ্যম ডন, এএফপি, এপি’র সৌজন্যে তালেবান ও ন্যাটো জোটের দীর্ঘ যুদ্ধের কিছু চিত্র তুলে ধরা হল:
[caption id="" align="alignnone" width="430"]
১১ ই নভেম্বর, ২০০৯-এ মার্কিন সেনা এবং আফগান ন্যাশনাল আর্মি আফগানিস্তানের খোজ প্রদেশের পাহাড়ে আ্রগ্রাসন চালায়।[/caption]
[caption id="" align="alignnone" width="401"]
২০০১ সালের ১৪ ডিসেম্বর আল কায়দার বিরুদ্ধে তোরাবোরা পর্বতমালায় আমেরিকার বোমাবর্ষণ।[/caption]
[caption id="" align="alignnone" width="441"]
যুদ্ধের সময় আটক এক তালেবান মুজাহিদকে চোখ বেধে নিয়ে যাচ্ছে মার্কিন বাহিনী।[/caption]
[caption id="" align="alignnone" width="417"]
এক তালেবান মুজাহিদকে গুলি করে হত্যা করছে মার্কিন সদস্যরা।[/caption]
[caption id="" align="alignnone" width="399"]
১৫ এপ্রিল ২০১১ আফগানিস্তানে হামলার উদ্দেশে রওয়ানা দিয়েছেন মার্কিন বাহিনী।[/caption]
[caption id="" align="alignnone" width="392"]
২০১০ সালের ১৬ মার্চ আফগান্তিানের হেলমান্দ প্রদেশে সামরিক প্রশিক্ষণণে মার্কিন বাহিনী।[/caption]
[caption id="" align="alignnone" width="409"]
২০১১ সালের ২ মে। টিভিতে আল-কায়েদা প্রধান ওসামা বিন লাদেনের ইন্তেকালের খবর দেখছে মার্কিন সৈন্য।[/caption]
[caption id="attachment_225226" align="alignnone" width="423"]
এক ফ্রেমে তালেবান মুজাহিদরা।[/caption]
[caption id="" align="alignnone" width="444"]
২০১০ সালের ২০ মার্চ মার্কিন হেলমান্দে এক মার্কিন সেনা।[/caption]
[caption id="" align="alignnone" width="427"]
২৯ নভেম্বর ২০১৮। আফগানিস্তানের বাগরাম ঘাঁটি পরিদর্শনে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।[/caption]
[caption id="" align="alignnone" width="427"]
১৩ অক্টোবর, ২০১২, লগার প্রদেশে এক বিস্ফোরণে আহত হয়েছিল ন্যাটো বাহিনী।[/caption]
[caption id="" align="alignnone" width="439"]
১২ মার্চ ২০০২। ইউএস সিএইচ-চিনুক হেলিকপ্টারে বাগরাম ঘাটিতে মার্কিন সেনাদের অবতরণ।[/caption]
[caption id="" align="alignnone" width="337"]
২০ মার্চ, ২০০২। বাগরামের একটি অস্ত্র ঘাটিতে বিস্ফোরণ।[/caption]
[caption id="" align="alignnone" width="422"]
২৬ নভেম্বর ২০০৬। প্রশিক্ষণে মার্কিন সেনারা।[/caption]
[caption id="" align="alignnone" width="455"]
২০০৩ সালের ৩০ মার্চ। যুদ্ধে নিহত এক মার্কিন কমরেডের মরদেহ যুক্তরাষ্ট্রে প্রেরণ করছে মার্কিন সেনারা।[/caption]
[caption id="" align="alignnone" width="449"]
আফগান যুদ্ধে আমেরিকাকেও গুনতে হয়েছে বিলিয়র ডলারের লোকসান।[/caption]

[caption id="" align="alignnone" width="452"]
২০১০ সালের ১১ সেপ্টেম্বর। কান্দাহারের আরঘান্ডাব উপত্যকায় তালেবান ও মার্কিন সেনাদের মধ্যে তুমুল লড়াই হয়। এতে, তালেবানের আক্রমণে বিপর্যস্ত হয় মার্কিন বাহিনী।[/caption]

এনটি