বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬ ।। ১৮ আষাঢ় ১৪৩৩ ।। ১৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
প্রথম দিনেই চট্টগ্রাম বোর্ডে অনুপস্থিত ১ হাজার ৩৪০ পরীক্ষার্থী ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২,২৯৫, ক্ষতি ৬৭০ কোটি ডলারের বেশি ফিলিস্তিনি শিক্ষার্থীদের জন্য অন-অ্যারাইভাল ভিসা কামনা রাষ্ট্রদূতের লাই-আগস্টে ডেঙ্গুর ভয়াবহতা নিয়ে যে তথ্য দিলেন স্বাস্থ্যমন্ত্রী নামাজ চলাকালে মসজিদে ঢুকে গুলি, আসামি ধরা না-পড়ায় আতঙ্কে এলাকাবাসী আনুষ্ঠানিকভাবে নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ‘চিটাগাং রুকিয়াহ সেন্টার’-এর চিকিৎসা বিষয়ক কোর্স শুরু ২৫ জুলাই সরকারি চাকরিতে মিলতে পারে লম্বা ছুটি, বেসরকারিতেও সুসংবাদ ঢাকায় বিস্ফোরণে দগ্ধ ৩, আইসিইউতে একজন বিশ্ববাজারে কমছে জ্বালানি তেলের দাম

চট্টগ্রামে করোনা ভাইরাসে আক্রান্ত ১৩৬ জন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৬৪২টি নমুনা পরীক্ষায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১৩৬ জনের। এ নিয়ে মোট আক্রান্ত ৫৫ হাজার ৯৮১ জন। এসময়ে করোনায় একজনের মৃত্যু হয়েছে।

রোববার (২০ জুন) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এইদিন কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাব ও চট্টগ্রামে ৭টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়।

বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৩৪০টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্ত হয় ৬৬ জন। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ৬৭টি নমুনা পরীক্ষা করে ১৬ জনের করোনাভাইরাস পাওয়া গেছে।

এছাড়া শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৮৭টি নমুনা পরীক্ষা করে ৮ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ২৭টি নমুনা পরীক্ষা করে ১০ জন, জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ২৭টি নমুনা পরীক্ষা করে ১০ জন, এপিক হেলথ কেয়ার ল্যাবে ৩৯টি নমুনা পরীক্ষা করে ২২ জন এবং পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০টি নমুনা পরীক্ষা করে ১ জনের শরীরে করোনা পজেটিভ পাওয়া গেছে।

অন্যদিকে কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৪৫টি নমুনা পরীক্ষা করে ৩ জনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেছে।

এদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাব, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাব, ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাব এবং চট্টগ্রাম মেডিক্যাল সেন্টার হাসপাতাল ল্যাবে কোনো নমুনা পরীক্ষা করা হয়নি।

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৬৪২টি নমুনা পরীক্ষা করা হয়। এতে আক্রান্ত হয়েছেন ১৩৬ জন। নতুন আক্রান্তদের মধ্যে নগরে ৬৭ জন এবং উপজেলায় ৬৯ জন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ