বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬ ।। ১৮ আষাঢ় ১৪৩৩ ।। ১৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কাল হারামাইনে জুমার খুতবা দেবেন যাঁরা ফের বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাকিস্তান বেফাকের সভাপতি হলেন মুফতি তাকী উসমানী জুলাই জোটের সভাপতি মাবরুরুল হক, সাধারণ সম্পাদক জামিল সিদ্দিকী ‘পবিত্র কালেমার অবমাননা ও ভূরাজনৈতিক বিভ্রান্তি এড়াতে সচেতন হোন’  ‘বিশুদ্ধ আকিদা ছাড়া ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের কল্যাণ সম্ভব নয়’ তুরস্ক ও মিশরে যাচ্ছেন মাওলানা মাহফুজুল হকসহ ‘টিম হাফেজ্জী’ সংস্কার ও বিচারের দাবি অপূর্ণ থাকা জুলাইয়ের সঙ্গে গাদ্দারি: পীর সাহেব চরমোনাই হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১১৯ মোহাম্মদপুরে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত  প্রথম দিনেই চট্টগ্রাম বোর্ডে অনুপস্থিত ১ হাজার ৩৪০ পরীক্ষার্থী

২৪ জুন পর্যন্ত রাজশাহী শহরে লকডাউন বাড়ল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজশাহী শহরে সর্বাত্মক লকডাউনের সময়সীমা বাড়িয়ে ২৪ জুন পর্যন্ত করা হয়েছে। বুধবার (১৬ জুন) রাত ৮টায় সার্কিট হাউসে করোনা পরিস্থিতি নিয়ে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

সভায় সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) কমিশনার আবু কালাম সিদ্দিক, জেলা প্রশাসক আবদুল জলিল, জেলার সিভিল সার্জন ডা. কাইয়ুম তালুকদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ শরিফুল হক প্রমুখ অংশ নেন।

সভা শেষে সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, পাড়া-মহল্লায় বাড়িতে বাড়িতে এখন করোনা রোগী। প্রথমে সাতদিন লকডাউন দিয়েও আশাব্যঞ্জক কোন উন্নতি হয়নি। তাই আরও সাতদিন লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। ২৪ জুন পর্যন্ত রাজশাহী মহানগর লকডাউন থাকবে।

জেলা প্রশাসক আবদুল জলিল বলেন, মহানগরে লকডাউন। কিন্তু নগরের সঙ্গে উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন থাকবে, তাই জেলাটাও অঘোষিতভাবে লকডাউনের ভেতরে চলে আসছে। তিনি জানান, লকডাউন চলাকালে নগরীতে শুধু জরুরি সেবার অফিস খোলা থাকবে। অন্য সব অফিস-আদালত বন্ধ থাকবে।

জেলা প্রশাসক জানান, লকডাউন পরিস্থিতিতে কেন্দ্রীয় ব্যাংকের যে নির্দেশনা আছে ব্যাংকগুলোর ক্ষেত্রে সেই নির্দেশনা প্রযোজ্য হবে। নগরীর সব মার্কেট, দোকানপাট, বিনোদন কেন্দ্র, হোটেল, রেস্তোরাঁ সব বন্ধ থাকবে। রেস্তোরাঁ থেকে খাবারের পার্শ্বেল সার্ভিসও বন্ধ থাকবে। জরুরি ছাড়া রাজশাহী মহানগরে সব ধরনের গণপরিবহন প্রবেশ নিষিদ্ধ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ