বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬ ।। ১৮ আষাঢ় ১৪৩৩ ।। ১৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কাল হারামাইনে জুমার খুতবা দেবেন যাঁরা ফের বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাকিস্তান বেফাকের সভাপতি হলেন মুফতি তাকী উসমানী জুলাই জোটের সভাপতি মাবরুরুল হক, সাধারণ সম্পাদক জামিল সিদ্দিকী ‘পবিত্র কালেমার অবমাননা ও ভূরাজনৈতিক বিভ্রান্তি এড়াতে সচেতন হোন’  ‘বিশুদ্ধ আকিদা ছাড়া ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের কল্যাণ সম্ভব নয়’ তুরস্ক ও মিশরে যাচ্ছেন মাওলানা মাহফুজুল হকসহ ‘টিম হাফেজ্জী’ সংস্কার ও বিচারের দাবি অপূর্ণ থাকা জুলাইয়ের সঙ্গে গাদ্দারি: পীর সাহেব চরমোনাই হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১১৯ মোহাম্মদপুরে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত  প্রথম দিনেই চট্টগ্রাম বোর্ডে অনুপস্থিত ১ হাজার ৩৪০ পরীক্ষার্থী

নাশকতা ও বিস্ফোরণ মামলায় জেলা বিএনপি নেতা গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নাশকতা ও বিস্ফোরণ মামলায় সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সুইটকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৬ জুন) রাত ৯টায় সিরাজগঞ্জ পৌর এলাকার ইবি রোডস্থ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আবু সাঈদ সুইট পৌর এলাকার আমলাপাড়া এলাকার বাসিন্দা। তিনি সিরাজগঞ্জ জেলা যুবদলের সাবেক সভাপতি ছিলেন।

সিরাজগঞ্জ ২নং ফাঁড়ি ইনচার্জ তরিকুল ইসলাম এতথ্য নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত সুইটের বিরুদ্ধে থানায় সরকারি কাজে বাঁধাদান, নাশকতা ও বিস্ফোরণদ্রব্য আইনে ৩টি মামলার ওয়ারেন্ট ছিল। বুধবার রাত ৯টার দিকে শহরের ইবি রোডস্থ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আগামীকাল বৃহস্পতিবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

এদিকে আবু সাঈদ সুইটের গ্রেফতারে তীব্র নিন্দা জানিয়ে তার নিঃশর্ত মুক্তি দাবি করেছে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ