রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সাভারে বজ্রপাতে ৩ জনের মৃত্যু ‘জিয়াউলের নেতৃত্বে ভারত-বাংলাদেশজুড়ে ‘কিলিং নেটওয়ার্ক’ সক্রিয় ছিল’  সংসদে প্রধানমন্ত্রীকে নিয়ে হান্নান মাসউদের বক্তব্য ঘিরে উত্তেজনা ‘রামমূর্তি স্থাপনের অজুহাতে স্বাধীনতা-সার্বভৌমত্ব নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে’ মামুনুল হক ইস্যুতে এবার নিজের বক্তব্যও এক্সপাঞ্জ করলেন স্পিকার রাজধানীতে সারা দিনের ভ্যাপসা গরম শেষে স্বস্তির বৃষ্টি গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু ২, হাসপাতালে ২২০ ‘আন্তঃসীমান্ত নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে সরকার সচেষ্ট’  নির্বাচন ভবনের আশপাশের অবৈধ কম্পিউটারের দোকান উচ্ছেদে ইসির চিঠি ‘জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের ৭ মামলায় ৫৯ জনের সাজা’ 

ইতালিতে বাংলাদেশি যুবককে গলা কেটে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইতালির তুরিন শহরে এক বাংলাদেশি যুবককে গলা কেটে হত্যা করা হয়েছে। গত মঙ্গলবার রাতে মোহাম্মদ ইব্রাহিম নামের ওই যুবককে হত্যা করা হয়।

স্থানীয় গণমাধ্যম তরিনো টুডে জানিয়েছে, এই হত্যাকাণ্ডের বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে স্থানীয় সময় বৃহস্পতিবার পোর্তা নৌভা স্টেশন থেকে আরেক বাংলাদেশিকে আটক করেছে মোবাইল পুলিশের একটি স্কোয়াড।

প্রতিবেদনে বলা হয়েছে, ২৫ বছর বয়সী ইব্রাহিম তুরিনের কর্সো ফ্রান্সিয়া ৯৫ ভবনে থাকতেন। দেহ থেকে তার মাথা প্রায় বিচ্ছিন্ন ছিল। স্থানীয় প্রসিকিউটর ভ্যালেন্টিনা সেলারোলি জানিয়েছেন, এ বিষয়ে তদন্ত চলছে।

ইব্রাহিম ডিশওয়াশার হিসেবে কাজ করতেন। তার এক প্রতিবেশী সাংবাদিকদের কাছে তাকে ‘শান্ত স্বভাবের’ বলে উল্লেখ করেছেন। রিফরমিস্তা নামের আরেকটি গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, ইব্রাহিম করোনার কারণে বেশ কয়েক দিন বাংলাদেশে ছিলেন। তার স্ত্রী গর্ভবতী।

পুলিশ বলছে, খুনিকে শনাক্ত করতে সিসি ক্যামেরার ভিডিও খতিয়ে দেখা হচ্ছে। ইব্রাহিমের বাড়ি ঠিক কোথায় সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। তবে এক ইতালিপ্রবাসী বলেছেন, ‘আমি যত দূর জানি ইব্রাহিমের বাড়ি নোয়াখালী জেলায়।’

-GCDT


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ