বুধবার, ০৪ নভেম্বর ২০২৬ ।। ১৯ কার্তিক ১৪৩৩ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হারিয়ে যাওয়ার বেলা ইসলামবিদ্বেষী প্রচারণায়ও মার্কিন নির্বাচনে মুসলিম প্রার্থীদের জয়জয়কার সবাইকে খুশি করতে গিয়ে হারাবেন না নিজের দ্বীন নিউইয়র্কের আইনসভায় ইতিহাস গড়লেন হিজাবি নারী আবের কাওয়াস যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর হলেন আব্দুল আল-সাইয়েদ মাওলানা মনির হোসেন কাসেমী ডেঙ্গু আক্রান্ত, দোয়া কামনা ভরিপ্রতি স্বর্ণের দাম বাড়ল ৩ হাজার ৩২৪ টাকা প্রায় ২০০ বছর আগে চুরি হয়ে গিয়েছিল মসজিদুল হারামের দুষ্প্রাপ্য ৮টি পাথর ডিসেম্বরের মধ্যে শ্রমিকদের নতুন বেতন কাঠামো: মজুরি বোর্ডের চেয়ারম্যান নারায়ণগঞ্জে শ্রমিকদের সঙ্গে পুলিশের পালটাপালটি ধাওয়া

শীতলক্ষ্যা নদীতে নিখোঁজ মাদরাসা শিক্ষার্থীর লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যায় গোসলে নেমে ডুবে যাওয়া আরিফ হোসেন (১১) নামে এক মাদরাসা শিক্ষার্থী নিখোঁজের একদিন পর লাশ উদ্ধার করা হয়েছে।

আজ বুধবার দুপুরে নদী থেকে ওই শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়।

নিহত আরিফ হোসেন মুন্সিগঞ্জ জেলার টুঙ্গীপাড়া থানার চান্দুরী গ্রামের ইয়াছিন মিয়ার ছেলে। তিনি জুরাইন ফজলুল করিম ইসলামীয়া মাদরাসা শিক্ষার্থী ছিলেন।

নিহতের মামা সাদ্দাম হোসেন জানান, গত দুইদিন আগে আরিফ হোসেন তার মায়ের সাথে উপজেলার তারাব এলাকায় তার নানা বাড়ি বেড়াতে আসেন।

গত মঙ্গলবার দুপুরে তার ভাগনে আরিফ হোসেন বন্ধুদের সঙ্গে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে গেলে তার সকল বন্ধুরা উঠে আসলেও তিনি উঠে আসেননি। পরে আত্মীয়-স্বজন ও ডেমরা ফায়ার সার্ভিসের একদল ডুবুরি অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান তাকে পায়নি।

পরদিন বুধবার দুপুরে আত্মীয়-স্বজনরা আরিফের লাশ নদীতে ভেসে উঠলে পরিবারের সদস্যরা উদ্ধার করে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ