বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

এ মুহূর্তে হজ নিয়ে কোনো চিন্তা করছি না: ধর্ম প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চলতি বছর পবিত্র হজ পালন করতে বাংলাদেশ থেকে কোনো যাত্রী যাবে কি-না সে ব্যাপারে তার কাছে কোনো মেসেজ (বার্তা) নেই। সৌদি বাদশাহ’র পক্ষ থেকে এ বিষয়ে কোনো মেসেজ বা চিঠিও আসেনি। এ ধরনের কোনো চিঠি বা মেসেজ পেলে গণমাধ্যমকর্মীদের কাছে তা বিস্তারিত তুলে ধরা হবে। সুতরাং এ মুহূর্তে হজ নিয়ে কোনো চিন্তা করছি না। বলেছেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলাল।

তিনি বলেন, হজ নিয়ে অনেকেই অনেক কথা বলছেন কিন্তু সেগুলো মিথ্যা ও বানোয়াট। তবে কোনো সুযোগ এলে সেজন্য সর্বাত্মক প্রস্তুতি রয়েছে এবং সরকারপ্রধান ও ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে সর্বাত্মক সহায়তা করা হবে।

বুধবার (৯ জুন) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মুজিববর্ষে প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে মোট ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন করা হবে। সেই প্রকল্পের আওতায় আগামীকাল বৃহস্পতিবার (১০ জুন) ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন উপলক্ষে এই প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়। এতে ধর্ম প্রতিমন্ত্রী গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল গত ৩ জুন জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেট পেশের সময় করোনার কারণে গত বছরের মতো এবারও সৌদি আরবে হজ যাত্রী যেতে পারবেন না বলে জানিয়েছিলেন- এ ব্যাপারে আপনি কোনো সম্ভাবনা দেখছেন কি-না জানতে চাইলে ধর্ম প্রতিমন্ত্রী বলেন, বিশ্বের বিভিন্ন দেশ থেকে যদি স্বল্প সংখ্যক হজযাত্রী সৌদি সরকার নেয়, সেক্ষেত্রে সম্ভাবনা রয়েছে। এ কারণেই নিশ্চিতভাবে কিছুই বলা ঠিক হবে না।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ