শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ ।। ১৯ আষাঢ় ১৪৩৩ ।। ১৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কাল হারামাইনে জুমার খুতবা দেবেন যাঁরা ফের বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাকিস্তান বেফাকের সভাপতি হলেন মুফতি তাকী উসমানী জুলাই জোটের সভাপতি মাবরুরুল হক, সাধারণ সম্পাদক জামিল সিদ্দিকী ‘পবিত্র কালেমার অবমাননা ও ভূরাজনৈতিক বিভ্রান্তি এড়াতে সচেতন হোন’  ‘বিশুদ্ধ আকিদা ছাড়া ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের কল্যাণ সম্ভব নয়’ তুরস্ক ও মিশরে যাচ্ছেন মাওলানা মাহফুজুল হকসহ ‘টিম হাফেজ্জী’ সংস্কার ও বিচারের দাবি অপূর্ণ থাকা জুলাইয়ের সঙ্গে গাদ্দারি: পীর সাহেব চরমোনাই হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১১৯ মোহাম্মদপুরে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত  প্রথম দিনেই চট্টগ্রাম বোর্ডে অনুপস্থিত ১ হাজার ৩৪০ পরীক্ষার্থী

সাতক্ষীরায় সপ্তাহব্যাপী লকডাউন শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনা ভাইরাসে সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে আজ শনিবার ভোর থেকে সাতক্ষীরায় সপ্তাহব্যাপী লকডাউন শুরু হয়েছে। গত বৃহস্পতিবার জেলা করোনা প্রতিরোধ কমিটি সপ্তাহব্যাপী এই লকডাউনের সিদ্ধান্ত নেয়।

চলমান লকডাউনে জরুরি পরিসেবা ব্যতীত জেলায় দূরপাল্লা ও অভ্যন্তরীণ যানবাহন চলাচল বন্ধ থাকবে। লকডাউনে রিক্সা, ভ্যান, নছিমন-করিমন, মোটরসাইকেলসহ সব ধরনের পরিবহন বন্ধ থাকার সিদ্ধান্ত হলেও সকাল থেকে জেলা শহরে রিক্সা-ভ্যান, ইজিবাইক স্বল্প পরিসরে চলাচল করছে।

তবে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র পরিবহনে কোনো বাধা থাকবে না। কাঁচাবাজারসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয়ের জন্য সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দোকানপাট খোলা থাকবে। তবে অন্যান্য দোকানপাট বন্ধ রয়েছে।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. কুদরত-ই-খোদা জানান, শনিবার সকালে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গে নিয়ে ২ জন মারা গেছেন। হাসপাতালে ভর্তি ১০৫ জন রোগীর মধ্যে করোনা পজিটিভ রোগীর সংখ্যা ৩৩ জন।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, সাতক্ষীরায় করোনা আক্রান্তের হার ৫৩ দশমিক ১৯ ভাগ। সাতক্ষীরা সদর, কলারোয়া ও কালিগঞ্জ উপজেলাগুলোতে করোনার সংক্রমণ বাড়ছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ