শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৮ ভাদ্র ১৪৩৩ ।। ১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে পরিচ্ছন্নতা অভিযান ঠাঁই হলো না লিটলম্যাগের, বিকল্প হিসেবে থাকছে ‘ইসলামিক ম্যাগাজিন কর্নার’ ‘নবীজির সিরাত অনুসরণেই যুবসমাজ সঠিক পথে পরিচালিত হতে পারে’ প্রবীণ আলেম মুহাম্মাদ বিন ইদরিস লক্ষীপুরীর শয্যাপাশে এমপি মুফতি আবুল হাসান আমি নির্বাচিত হলে জনগণ সর্বোচ্চ নাগরিক সুবিধা পাবে: মারুফ ইজতেমা মাঠের হত্যাকাণ্ডের বিচারসহ ওলামা-মাশায়েখ সম্মেলনে পাঁচ দফা দাবি ট্রাম্পের সাড়া নেই, কী করবেন সৌদি যুবরাজ? ইজতেমার মাঠে হামলাকারীরা সন্ত্রাসী ও খুনি, গ্রেপ্তার করুন: হেফাজত আমির খেলতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের  চান্দিনায় খেলাফত মজলিসের ওলামা ও সুধী সমাবেশ

আগামীকাল ম্যাংগো ট্রেনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জে স্পেশাল ম্যাংগো ট্রেনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (২৭ মে) বেলা সাড়ে ১১টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ ট্রেনের উদ্বোধন করবেন তিনি।

আজ বুধবার (২৬ মে) বেলা ১১টায় চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশন পরিদর্শন করেন বাংলাদেশ রেলওয়ে রাজশাহী পশ্চিমাঞ্চল জোনের মহাব্যবস্থাপক মিহির কান্তি গুহ।

তিনি জানান, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠিকভাবে স্পেশাল ম্যাংগো ট্রেনের উদ্বোধন করবেন।

জানা যায়, উদ্বোধনের পর বিকেল ৪টায় ট্রেনটি যাত্রা শুরু করে রাজশাহী স্টেশন পৌঁছাবে বিকেল সোয়া ৫টায় ও রাত ২টায় পৌঁছাবে ঢাকার কমলাপুরে। মহাব্যবস্থাপকের পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, চিফ কমার্শিয়াল ম্যানেজার (পশ্চিম) মোহাম্মদ আহসান উল্লাহ ভুঁঞা, চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট মো. শহিদুল ইসলাম ও প্রধান যান্ত্রিক প্রকৌশলী কদুরত ই-খুদা।

করোনা পরিস্থিতির কারণে রাজশাহীর আম, লিচুসহ সবজিজাতীয় পণ্য পরিবহনের সুবিধার্থে বাংলাদেশ রেলওয়ে ম্যাংগো স্পেশাল ট্রেন নামের এ বিশেষ ট্রেন গত বছর চালু করা হয়।

সে বছর জুনে ৫৯৮ টন এবং জুলাই মাসে ২৫৯ টন আমসহ কাঁচামাল পরিবহন করা হয়। ৮৫৭ টন পণ্য পরিবহন করে রেল কর্তৃপক্ষ আয় করে ৯ লাখ ২৯ হাজার ৮৬৯ টাকা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ