রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৮ ভাদ্র ১৪৩৩ ।। ২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাজারমুখী দক্ষ মানবসম্পদ গড়ার আহ্বান আইনমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে পরিচ্ছন্নতা অভিযান ঠাঁই হলো না লিটলম্যাগের, বিকল্প হিসেবে থাকছে ‘ইসলামিক ম্যাগাজিন কর্নার’ ‘নবীজির সিরাত অনুসরণেই যুবসমাজ সঠিক পথে পরিচালিত হতে পারে’ প্রবীণ আলেম মুহাম্মাদ বিন ইদরিস লক্ষীপুরীর শয্যাপাশে এমপি মুফতি আবুল হাসান আমি নির্বাচিত হলে জনগণ সর্বোচ্চ নাগরিক সুবিধা পাবে: মারুফ ইজতেমা মাঠের হত্যাকাণ্ডের বিচারসহ ওলামা-মাশায়েখ সম্মেলনে পাঁচ দফা দাবি ট্রাম্পের সাড়া নেই, কী করবেন সৌদি যুবরাজ? ইজতেমার মাঠে হামলাকারীরা সন্ত্রাসী ও খুনি, গ্রেপ্তার করুন: হেফাজত আমির খেলতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের 

পীরজঙ্গী মাদরাসার ভারপ্রাপ্ত মুহতামিম হলেন মাওলানা আব্দুর রহমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: জামিয়া দ্বীনিয়া শামসুল উলুম মতিঝিল (পীরজঙ্গী মাজার) মাদরাসার ভারপ্রাপ্ত মুহতামিমের দায়িত্ব দেওয়া হয়েছে মাদরাসার সাবেক নায়েবে মুহতামিম ও মুগদা মদিনাবাগ মসজিদের খতীব মাওলানা আব্দুর রহমানকে।

গতকাল রোববার (১৬ মে) মাদরাসার সাবেক মুহতামিম মাওলানা ছফিউল্লাহ রহ. এর ইন্তেকালে মাদরাসা পরিচালনা কমিটির বৈঠক শেষে তাকে এ দায়িত্ব দেওয়া হয়। গতকাল রাত ৯ টা ৩০ মিনিটে মাদরাসার উপদেষ্ঠা জনাব আবু আহমেদ চৌধুরী, সভাপতি আলহাজ্ব শফিকুল ইসলাম, সহ-সভাপতি জনাব শরীফুর রহমান ও সেক্রেটারির উপস্থিতিতে এক বৈঠক থেকে এ ঘোষণা করা হয়।

মাওলানা আব্দুর রহমান জামিয়া শারইয়্যাহ মালিবাগের প্রতিষ্ঠাতা আল্লামা কাজী মু’তাসিম বিল্লাহ রহ. এর খাস শাগরেদ। তিনি মাদরাসার নায়েবে মুহতামিম থাকাকালীন অত্যান্ত সুনামের সাথে মাদরাসার অর্পিত দায়িত্ব পালন করেছেন।

এর আগে গতকাল রোববার (১৬ মে) বিকাল ৩ টায় রাজধানীর মিরপুর হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন মাদরাসার মুহতামিম ও শায়খুল হাদিস, বেফাকুল মাদারিসলি আরাবিয়ার বাংলাদেশের সহ-সভাপতি মাওলানা ছফিউল্লাহ রহ.।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি দুই মেয়ে ও এক ছেলে রেখে যান। কর্মজীবনে তিনি জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদ মাদরাসার মুহতামিম ছিলেন। এছাড়া রাজধানীর বড় কাটারা মাদরাসা, জামিয়া ইসলামিয়া তাতিবাজার মাদরাসারও মুহাদ্দিস ছিলেন তিনি।

তার জানাযার নামাজ আজ সকাল ১০ টায় নিজ বাড়ী চাঁদপুর জেলার মতলব (উত্তর) থানার সুজাতপুর অনুষ্ঠিত হয়েছে। এরপর পারিবারিক গোরস্তানে দাফন করা হয তাকে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ