রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৯ ভাদ্র ১৪৩৩ ।। ২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাজারমুখী দক্ষ মানবসম্পদ গড়ার আহ্বান আইনমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে পরিচ্ছন্নতা অভিযান ঠাঁই হলো না লিটলম্যাগের, বিকল্প হিসেবে থাকছে ‘ইসলামিক ম্যাগাজিন কর্নার’ ‘নবীজির সিরাত অনুসরণেই যুবসমাজ সঠিক পথে পরিচালিত হতে পারে’ প্রবীণ আলেম মুহাম্মাদ বিন ইদরিস লক্ষীপুরীর শয্যাপাশে এমপি মুফতি আবুল হাসান আমি নির্বাচিত হলে জনগণ সর্বোচ্চ নাগরিক সুবিধা পাবে: মারুফ ইজতেমা মাঠের হত্যাকাণ্ডের বিচারসহ ওলামা-মাশায়েখ সম্মেলনে পাঁচ দফা দাবি ট্রাম্পের সাড়া নেই, কী করবেন সৌদি যুবরাজ? ইজতেমার মাঠে হামলাকারীরা সন্ত্রাসী ও খুনি, গ্রেপ্তার করুন: হেফাজত আমির খেলতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের 

হাসপাতালে ভর্তি তোফায়েল আহমেদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: অসুস্থ হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন প্রবীণ আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ।

শনিবার সকাল ৮টার দিকে সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম তার ভেরিফায়েড ফেইসবুক পেজে এ কথা জানান।

তিনি লিখেন, ‘বঙ্গবন্ধুর স্নেহভাজন, সাবেক ছাত্রনেতা, কিংবদন্তি রাজনীতিবিদ জনাব তোফায়েল আহমেদ অসুস্থ হয়ে স্কয়ার হাসপাতালে ভর্তি আছেন। আল্লাহর কাছে তোফায়েল ভাই এর সুস্থতা কামনা করছি।’

মুক্তিযুদ্ধের এই সংগঠক বিভিন্ন সময় বাণিজ্য, শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ৭৮ বছর বয়সী এই নেতা।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের ১০ জানুয়ারি দেশে ফিরে প্রধানমন্ত্রী হওয়ার পর ১৪ জানুয়ারি প্রতিমন্ত্রীর মর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব হিসেবে নিয়োগ পান তোফায়েল আহমেদ। তোফায়েল আহমেদ ১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারি রেসকোর্স ময়দানে ১০ লাখ মানুষের সমাবেশে শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ উপাধিতে ভূষিত করেছিলেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ