রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৯ ভাদ্র ১৪৩৩ ।। ২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাজারমুখী দক্ষ মানবসম্পদ গড়ার আহ্বান আইনমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে পরিচ্ছন্নতা অভিযান ঠাঁই হলো না লিটলম্যাগের, বিকল্প হিসেবে থাকছে ‘ইসলামিক ম্যাগাজিন কর্নার’ ‘নবীজির সিরাত অনুসরণেই যুবসমাজ সঠিক পথে পরিচালিত হতে পারে’ প্রবীণ আলেম মুহাম্মাদ বিন ইদরিস লক্ষীপুরীর শয্যাপাশে এমপি মুফতি আবুল হাসান আমি নির্বাচিত হলে জনগণ সর্বোচ্চ নাগরিক সুবিধা পাবে: মারুফ ইজতেমা মাঠের হত্যাকাণ্ডের বিচারসহ ওলামা-মাশায়েখ সম্মেলনে পাঁচ দফা দাবি ট্রাম্পের সাড়া নেই, কী করবেন সৌদি যুবরাজ? ইজতেমার মাঠে হামলাকারীরা সন্ত্রাসী ও খুনি, গ্রেপ্তার করুন: হেফাজত আমির খেলতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের 

ভারতে ৮ শতাধিক চিকিৎসকের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: করোনার দ্বিতীয় ঢেউয়ে অনেকটা বেসামাল ভারত। অক্সিজেন থেকে শুরু করে হাসপাতালের শয্যা- সবকিছুরই চলছে হাহাকার। করোনা রোগীদের সেবা দিতে গিয়ে এরই মধ্যে দেশটির বহু চিকিৎসক প্রাণ হারিয়েছে।

ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের (আইএমএ) তথ্য অনুযায়ী, শুক্রবার (৭ মে) পর্যন্ত করোনায় ৮৬৪ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। এর মধ্যে গত বছর মৃত্যু হয়েছে ৭৩৬ জনের। চলতি বছর এপ্রিল পর্যন্ত আরও ১২৮ জন মৃত্যুবরণ করেছেন। আর রাজ্য হিসেবে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে মহারাষ্ট্রে। সেখানে এখন পর্যন্ত ১৬৮ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু এপ্রিলেই ৩৪ জনের মৃত্যু হয়েছে। তামিলনাড়ুতে ৮৯ জন আর পশ্চিমবঙ্গে ৮০ জন চিকিৎসক মৃত্যুবরণ করেছেন।

মহারাষ্ট্রের স্বাস্থ্য বিভাগ অনুযায়ী, এই রাজ্যে এখন পর্যন্ত ১৮ হাজার চিকিৎসক করোনা সংক্রমিত হয়েছেন। বহু নার্সও করোনায় আক্রান্ত হয়েছেন। স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যান অনুযায়ী এই সংখ্যা ৪ হাজার ২১৭।

জানা গেছে, করোনার দ্বিতীয় ঢেউয়ে ৫০ থেকে ৭০ বয়সী চিকিৎসক বেশি মারা গেছেন। এমনকি বহু তরুণ চিকিৎসকেরও মৃত্যু হয়েছে। এদের মধ্যে কয়েকজন টিকাও নিয়েছিলেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ