রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৯ ভাদ্র ১৪৩৩ ।। ২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাজারমুখী দক্ষ মানবসম্পদ গড়ার আহ্বান আইনমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে পরিচ্ছন্নতা অভিযান ঠাঁই হলো না লিটলম্যাগের, বিকল্প হিসেবে থাকছে ‘ইসলামিক ম্যাগাজিন কর্নার’ ‘নবীজির সিরাত অনুসরণেই যুবসমাজ সঠিক পথে পরিচালিত হতে পারে’ প্রবীণ আলেম মুহাম্মাদ বিন ইদরিস লক্ষীপুরীর শয্যাপাশে এমপি মুফতি আবুল হাসান আমি নির্বাচিত হলে জনগণ সর্বোচ্চ নাগরিক সুবিধা পাবে: মারুফ ইজতেমা মাঠের হত্যাকাণ্ডের বিচারসহ ওলামা-মাশায়েখ সম্মেলনে পাঁচ দফা দাবি ট্রাম্পের সাড়া নেই, কী করবেন সৌদি যুবরাজ? ইজতেমার মাঠে হামলাকারীরা সন্ত্রাসী ও খুনি, গ্রেপ্তার করুন: হেফাজত আমির খেলতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের 

দূরপাল্লার বাস চালুর দাবিতে বিক্ষোভের হুঁশিয়ারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চলমান চতুর্থ দফা লকডাউনের মধ্যেই গণপরিবহন খুলে দিলেও আন্তঃজেলা বাস (দূরপাল্লার যাত্রীবাহী পরিবহন) চলাচলের অনুমতি দেয়া হয়নি। এ নিয়ে অসন্তোষ দেখা দিয়েছিল সংশ্লিষ্ট মালিক-শ্রমিকের মধ্যে। এবার সংবাদ সম্মেলন করে দূরপাল্লার যাত্রীবাহী পরিবহন চালু করে দেওয়ার স্পষ্ট দাবি জানিয়ে তারা।

শনিবার বেলা ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবে যৌথভাবে সংবাদ সম্মেলন করে এই দাবি জানায়- বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি, বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন।

যদি তাদের দাবি না মানা হয়, তাহলে ঈদের দিন ধর্মঘট করা হবে বলে হুমকি দেয়া হয়েছে সংবাদ সম্মেলন থেকে।

সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি শাজাহান খান। তিনি বলেন, সরকার দূরপাল্লার গণপরিবহন বন্ধ রেখেছে কিন্তু তাতে কোনো লাভ হচ্ছে বলে আমরা মনে করি না। মিনিবাস, সিএনজি চালিত অটোরিকশা, এমনকি ট্রাকে গাদাগাদি করে মানুষ গন্তব্যে ফিরছে। এতে সংক্রমণ আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

তিনি আরও বলেন, মালিক-শ্রমিকদের দাবি হচ্ছে- অবিলম্বে (ঈদের আগেই) দূরপাল্লার গণপরিবহন খুলে দিতে হবে। যদি এই দাবি মানা না হয় তাহলে ঈদের নামাজ শেষে সারাদেশের মালিক ও শ্রমিকরা নিজ নিজ এলাকার বাস-ট্রাক টার্মিনালে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করবে। এছাড়া ঈদের পর থাকবে আরও কঠোর কর্মসূচি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ