রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৯ ভাদ্র ১৪৩৩ ।। ২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাজারমুখী দক্ষ মানবসম্পদ গড়ার আহ্বান আইনমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে পরিচ্ছন্নতা অভিযান ঠাঁই হলো না লিটলম্যাগের, বিকল্প হিসেবে থাকছে ‘ইসলামিক ম্যাগাজিন কর্নার’ ‘নবীজির সিরাত অনুসরণেই যুবসমাজ সঠিক পথে পরিচালিত হতে পারে’ প্রবীণ আলেম মুহাম্মাদ বিন ইদরিস লক্ষীপুরীর শয্যাপাশে এমপি মুফতি আবুল হাসান আমি নির্বাচিত হলে জনগণ সর্বোচ্চ নাগরিক সুবিধা পাবে: মারুফ ইজতেমা মাঠের হত্যাকাণ্ডের বিচারসহ ওলামা-মাশায়েখ সম্মেলনে পাঁচ দফা দাবি ট্রাম্পের সাড়া নেই, কী করবেন সৌদি যুবরাজ? ইজতেমার মাঠে হামলাকারীরা সন্ত্রাসী ও খুনি, গ্রেপ্তার করুন: হেফাজত আমির খেলতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের 

২৪ ঘণ্টায় সিরিয়ায় দুইবার হামলা চালিয়েছে ইসরায়েল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্র সিরিয়ার সর্ব দক্ষিণাঞ্চলীয় কুনেইত্রা প্রদেশে হেলিকপ্টার থেকে হামলা চালিয়েছে ইহুদিবাদী দখলদার রাষ্ট্র ইসরায়েল। গত ২৪ ঘণ্টার মধ্যে এটি সিরিয়ায় ইসরায়েলের দ্বিতীয় দফা হামলা।

অধিকৃত গোলান মালভূমির আকাশ থেকে হেলিকপ্টারটি বৃহস্পতিবার (৬ মে) দিনের প্রথম দিকে হামলা চালায়। একজন পদস্থ নিরাপত্তা কর্মকর্তার বরাত দিয়ে স্পুৎনিক বার্তা সংস্থা এ খবর দিয়েছে।

ওই কর্মকর্তা জানান, ইসরায়েলি হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি তবে কিছু সম্পদের ক্ষতি হয়েছে। সিরিয়ার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলের বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করে।

মঙ্গলবার সিরিয়ার পশ্চিমাঞ্চলীয় লাতাকিয়া শহর জুড়ে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল। একই দিন সিরিয়ার পূর্বাঞ্চলীয় হামা প্রদেশেও হামলা চালানো হয়।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ