রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৯ ভাদ্র ১৪৩৩ ।। ২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাজারমুখী দক্ষ মানবসম্পদ গড়ার আহ্বান আইনমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে পরিচ্ছন্নতা অভিযান ঠাঁই হলো না লিটলম্যাগের, বিকল্প হিসেবে থাকছে ‘ইসলামিক ম্যাগাজিন কর্নার’ ‘নবীজির সিরাত অনুসরণেই যুবসমাজ সঠিক পথে পরিচালিত হতে পারে’ প্রবীণ আলেম মুহাম্মাদ বিন ইদরিস লক্ষীপুরীর শয্যাপাশে এমপি মুফতি আবুল হাসান আমি নির্বাচিত হলে জনগণ সর্বোচ্চ নাগরিক সুবিধা পাবে: মারুফ ইজতেমা মাঠের হত্যাকাণ্ডের বিচারসহ ওলামা-মাশায়েখ সম্মেলনে পাঁচ দফা দাবি ট্রাম্পের সাড়া নেই, কী করবেন সৌদি যুবরাজ? ইজতেমার মাঠে হামলাকারীরা সন্ত্রাসী ও খুনি, গ্রেপ্তার করুন: হেফাজত আমির খেলতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের 

শনিবার থেকে তাপমাত্রা কমে ঝড়-বৃষ্টি বাড়ার আভাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

 আওয়ার ইসলাম ডেস্ক: শনিবার থেকে সারাদেশে ঝড়-বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। সেই সঙ্গে কমতে পারে তাপমাত্রা। এরইমধ্যে বৈশাখের শেষ দিকে এসে গরম থেকে কিছুটা স্বস্তি মিলেছে।

শুক্রবার সকাল থেকে ঢাকার আকাশে অনেকটা বাধাহীন খেলছে রোদ। বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল খুলনায়, ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময়ে ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। আর তাপমাত্রা তাপপ্রবাহের মাপকাঠি না পেরোলেও, বাতাসে জলীয় বাষ্পের কারণে অস্বস্তি থাকবে।

শুক্রবার দুপুরে আবহাওয়াবিদ আব্দুর রহমান খান গণমাধ্যমকে বলেন, ‘গতকালের (বৃহস্পতিবার) তুলনায় আজকে (শুক্রবার) তাপমাত্রা একটু বাড়বে। আগামীকাল থেকে (শনিবার) আবার কমতে থাকবে তাপমাত্রা। তাপমাত্রা বেড়ে আপাতত তাপপ্রবাহ হওয়ার সম্ভাবনা কম। শনিবার থেকে ঢাকাসহ সারাদেশেই ঝড়-বৃষ্টিটা বাড়বে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ