রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৯ ভাদ্র ১৪৩৩ ।। ২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাজারমুখী দক্ষ মানবসম্পদ গড়ার আহ্বান আইনমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে পরিচ্ছন্নতা অভিযান ঠাঁই হলো না লিটলম্যাগের, বিকল্প হিসেবে থাকছে ‘ইসলামিক ম্যাগাজিন কর্নার’ ‘নবীজির সিরাত অনুসরণেই যুবসমাজ সঠিক পথে পরিচালিত হতে পারে’ প্রবীণ আলেম মুহাম্মাদ বিন ইদরিস লক্ষীপুরীর শয্যাপাশে এমপি মুফতি আবুল হাসান আমি নির্বাচিত হলে জনগণ সর্বোচ্চ নাগরিক সুবিধা পাবে: মারুফ ইজতেমা মাঠের হত্যাকাণ্ডের বিচারসহ ওলামা-মাশায়েখ সম্মেলনে পাঁচ দফা দাবি ট্রাম্পের সাড়া নেই, কী করবেন সৌদি যুবরাজ? ইজতেমার মাঠে হামলাকারীরা সন্ত্রাসী ও খুনি, গ্রেপ্তার করুন: হেফাজত আমির খেলতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের 

নিজ বাড়ির সামনে বোমা হামলায় আহত মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট ও পার্লামেন্টের বর্তমান স্পিকার মোহাম্মদ নাশিদ বোমা হামলায় আহত হয়েছেন। বৃহস্পতিবার তার পারিবারিক বাসার বাইরে ওই বিস্ফোরণ ঘটে বলে পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে।

বৃহস্পতিবার পুলিশের বিবৃতিতে বলা হয়, বিস্ফোরণের ফলে পার্লামেন্টের স্পিকার, সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ আহত হন। তিনি এখন রাজধানী মালের এডিকে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে ঘটনাস্থলে একটি বিধ্বস্ত মোটরসাইকেল দেখা যায়। তবে এটি গুপ্তহামলা কিনা পুলিশ তা নিশ্চিত করেনি।

মালদ্বীপের স্বরাষ্ট্রমন্ত্রী ইমরান আবদুল্লাহ স্থানীয় একটি টেলিভিশনকে বলেছেন, নাশিদের আঘাত গুরুতর নয়। সরকার ঘটনা তদন্তে বিদেশী সংস্থাগুলোর কাছ থেকে সহায়তা পাচ্ছে।

পরিচয় প্রকাশ না করার শর্তে পরিবারের এক সদস্য জানান, নাশিদের একটি হাতে বড় ধরনের ক্ষতের সৃষ্টি হয়েছে। তবে তার অবস্থা স্থিতিশীল, তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন।

সূত্র: আল জাজিরা।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ