রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৯ ভাদ্র ১৪৩৩ ।। ২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাজারমুখী দক্ষ মানবসম্পদ গড়ার আহ্বান আইনমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে পরিচ্ছন্নতা অভিযান ঠাঁই হলো না লিটলম্যাগের, বিকল্প হিসেবে থাকছে ‘ইসলামিক ম্যাগাজিন কর্নার’ ‘নবীজির সিরাত অনুসরণেই যুবসমাজ সঠিক পথে পরিচালিত হতে পারে’ প্রবীণ আলেম মুহাম্মাদ বিন ইদরিস লক্ষীপুরীর শয্যাপাশে এমপি মুফতি আবুল হাসান আমি নির্বাচিত হলে জনগণ সর্বোচ্চ নাগরিক সুবিধা পাবে: মারুফ ইজতেমা মাঠের হত্যাকাণ্ডের বিচারসহ ওলামা-মাশায়েখ সম্মেলনে পাঁচ দফা দাবি ট্রাম্পের সাড়া নেই, কী করবেন সৌদি যুবরাজ? ইজতেমার মাঠে হামলাকারীরা সন্ত্রাসী ও খুনি, গ্রেপ্তার করুন: হেফাজত আমির খেলতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের 

খালেদা জিয়াকে বিদেশ নিতে তালিকায় ‍আরও ২ দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনামুক্ত হলেও শারীরিকভাবে নানা জটিলতায় ভুগছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। অনিয়ন্ত্রিত ডায়াবেটিস এবং হিমোগ্লোবিন কমে যাওয়ার পাশাপাশি অক্সিজেনের মাত্রাও বারবার উঠানামা করছে। তাছাড়া তার রক্তের সব রিপোর্টই নেতিবাচক। যে কোনো সময় তাকে দেশের বাইরে নেওয়া হতে পারে। এরই মধ্যে সেই প্রক্রিয়া শুরু হয়েছে।

জানা গেছে, বিএনপি ও পরিবারের পক্ষ থেকে লন্ডনে নেওয়ার চিন্তাভাবনা করা হচ্ছে। সরকারের পক্ষ থেকেও তাকে বিদেশ নিতে অনুমতি দেয়ার ইতিবাচক ইঙ্গিত পাওয়া গেছে। এখন শুধু আনুষ্ঠানিকতার বাকি।

বিএনপি নেতারা বলছেন, পছন্দের তালিকায় লন্ডনকে অগ্রাধিকার দিয়ে আরও দুটি দেশের সঙ্গে যোগাযোগ করছেন তারা। সরকারের অনুমোদনের পরই এই প্রক্রিয়া শুরু হবে।

তবে আবেদনে খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার কথা উল্লেখ না করলেও সেদিকেই অগ্রাধিকার দিচ্ছে তার পরিবার। এছাড়া সৌদি আরব, দুবাইয়ের কথাও শোনা যাচ্ছে। সেইসব দেশের দূতাবাস, হাইকমিশনার সঙ্গেও যোগাযোগ করছেন তারা।

ঢাকায় যুক্তরাজ্যের হাইকমিশনেও বেগম জিয়ার পরিবার থেকে যোগাযোগ করা হয়েছে। বুধবার রাতেই খালেদা জিয়ার ছোট ভাই শামীম এস্কান্দার হাইকমিশনে যান। সেখান থেকে ইতিবাচক সাড়া পান তিনি। বাংলাদেশ সরকার অনুমতি দিলে তারাও দ্রুততম সময়ের মধ্যে ভিসা প্রক্রিয়া শুরু করবে বলে জানা গেছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ