রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৯ ভাদ্র ১৪৩৩ ।। ২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাজারমুখী দক্ষ মানবসম্পদ গড়ার আহ্বান আইনমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে পরিচ্ছন্নতা অভিযান ঠাঁই হলো না লিটলম্যাগের, বিকল্প হিসেবে থাকছে ‘ইসলামিক ম্যাগাজিন কর্নার’ ‘নবীজির সিরাত অনুসরণেই যুবসমাজ সঠিক পথে পরিচালিত হতে পারে’ প্রবীণ আলেম মুহাম্মাদ বিন ইদরিস লক্ষীপুরীর শয্যাপাশে এমপি মুফতি আবুল হাসান আমি নির্বাচিত হলে জনগণ সর্বোচ্চ নাগরিক সুবিধা পাবে: মারুফ ইজতেমা মাঠের হত্যাকাণ্ডের বিচারসহ ওলামা-মাশায়েখ সম্মেলনে পাঁচ দফা দাবি ট্রাম্পের সাড়া নেই, কী করবেন সৌদি যুবরাজ? ইজতেমার মাঠে হামলাকারীরা সন্ত্রাসী ও খুনি, গ্রেপ্তার করুন: হেফাজত আমির খেলতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের 

কুষ্টিয়ায় সেপটিক ট্যাংকে নেমে দুইজনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কুষ্টিয়া শহরতলীর জুগিয়া পালপাড়ায় নিজের বোনের বাড়িতে কাজ করার সময় নতুন সেপটিক ট্যাংকের ভেতরে নেমে ভাইসহ দুই জন শ্রমিক মারা গেছে। শুক্রবার (৭ মে) সকালে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ভাই সাদেক বাচ্চু (৪০) ও তার হেলপার মানিক হোসেন (৩২)।

জানা যায়, মিরপুর উপজেলার পশ্চিম গোবিন্দপুর গ্রামের সামেদ মল্লিক এর ছেলে মিস্ত্রী সাদেক বাচ্চু কয়েকজন সহকর্মী নিয়ে গত ১০-১২ দিন আগে জুগিয়া পালপাড়ায় নিজের বোনের বাড়ির সেপটিক ট্যাংকের ঢালায় দিয়ে যান। শুক্রবার সকালে পশ্চিম গোবিন্দপুর বিভাগে গ্রামের মানিককে সাথে নিয়ে সেপটিক ট্যাংকের সাটারিং খুলতে বোন তার ভগ্নিপতি আমিরুল ইসলামের বাড়িতে আসেন।

ঢালায়ের সুবিধার্ধে দেয়া বাঁশখুটির সাটারিং খোলার জন্য প্রথমে সেপটিক ট্যাংকের ভেতরে নামেন হেলপার মানিক। মানিক কোনো সাড়াশব্দ না করলে মিস্ত্রী সাদেক বাচ্চুও ভেতরে নামেন। এরপর তারও কোনো সাড়া শব্দ না পেয়ে স্থানীয়দের খবর দেন ভগ্নিপতি আমিরুল। স্থানীয়রা এসে তাদেরকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়। সেখানেই ডাক্তার দুজনকে মৃত ঘোষনা করেন।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত কবির বলেন, বৃষ্টি-বাদলের কারণে বাড়ির লোকজন সেপটিক ট্যাংক বন্ধ রেখেছিল। দীর্ঘসময় বন্ধ থাকায় সেখানে একধরনের গ্যাসের সৃষ্টি হয়। ধারণা করা হচ্ছে গ্যাস আর অক্সিজেন সংকটের কারণে তাদের মৃত্যু হতে পারে। ময়নাতদন্ত রিপোর্ট এলেই বিষয়টি পরিস্কার হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ