শনিবার, ০৪ জুলাই ২০২৬ ।। ২০ আষাঢ় ১৪৩৩ ।। ১৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দিনব্যাপী সাহিত্য-সাংবাদিকতার প্রশিক্ষণ নিলেন তিন শতাধিক মাদরাসা ছাত্র নাটোরে অগ্নিকাণ্ডে মাদরাসা পুড়ে ছাই, অক্ষত কুরআনের ২৫টি কপি খুলনায় স্কুলছাত্রী গুলিবিদ্ধ দেলাওয়ার হোসাইন সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণ করেন এএসপি ফজলু: ডিবি আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি শ্রদ্ধা জানাল সৌদি সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৪৪  জুলাই গণঅভ্যুত্থানের বার্ষিকীতে সুনামগঞ্জে খেলাফত মজলিসের আলোচনা সভা ধর্মান্তরের ঝুঁকি মোকাবিলায় মক্তবব্যবস্থা জোরদারের আহ্বান জমিয়তে উলামায়ে হিন্দের বগুড়ায় জমি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৮ জুমার খুতবায় পাকিস্তানি স্কলার আলেমের হার্ট অ্যাটাক

‘ইসলাম হেফাজত করবেন মহান আল্লাহ’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইসলাম হেফাজত করবেন মহান আল্লাহ, হেফাজতে ইসলাম নয় বলে মন্তব্য করেছেন গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল।

তিনি বলেন, বিশ্ব নবীর আদর্শ বুকে ধারণ করে কবরে যেতে হবে। আমাদের ধর্মের নাম ইসলাম। ইসলাম হেফাজত করবেন মহান আল্লাহ, হেফাজতে ইসলাম নয়। বিশ্বনবী ও শেষ নবী হযরত মোহাম্মদ সা. এর আদর্শে জীবন গড়ে তার সুন্নাহকে বুকে ধারণ ও লালন করে কবরে যেতে হবে।

গতকাল বৃহস্পতিবার (৬ মে) বিকালে গাজীপুর মহানগর যুবলীগের উদ্যোগে পূবাইল আদর্শ বিশ্ববিদ্যালয় ও কলেজ মাঠে করোনা মহামারিকালে রোজাদারদের মাঝে ইফতার বিতরণকালে তিনি এসব কথা বলেন। এ সময় পাঁচ শতাধিক রোজাদার নারী-পূরুষের মাঝে ইফতার বিতরণ করা হয়।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের জন্য দোয়া চেয়ে কামরুল আহসান সরকার রাসেল আরও বলেন, ইফতারের আগ মূহুর্তে দোয়া কবুল হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে বিশ্বে উন্নয়নের মহাসড়কে পৌঁছে দিয়েছেন। বৈশ্বিক মহামারি করোনাকালে আওয়ামী যুবলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মী ছাড়া কাউকে করোনা যুদ্ধে জনগণের পাশে পাওয়া যায়নি। তাই যুবলীগ, ছাত্রলীগের মন্দগুলো মাথা থেকে জেরে ফেলে প্রশংসনীয় কাজকে উৎসাহ দিতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক জাহিদ আল মামুন, মহিলা বিষয়ক সম্পাদক হোসনে আরা সিদ্দিকী জুলি, মহানগর যুবলীগের আহবায়ক সদস্য ইকবাল মাস্টার, যুবলীগ নেতা আশরাফুল আলম, ফরহাদ হোসেন কনক, আমিনুল ইসলাম চেয়ারম্যান, ৪২ নং ওয়ার্ড যুবলীগের আহবায়ক শাহীনুল ইসলাম শাহীন, ৪১ নং ওয়ার্ড আওয়ামী লীগ সদস্য সচিব শেখ জাকারিয়া হোসেন, পূবাইল থানা ছাত্রলীগ সভাপতি গোলজার হোসেন মৃধা টুটুল প্রমুখ।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ