রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৯ ভাদ্র ১৪৩৩ ।। ২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাজারমুখী দক্ষ মানবসম্পদ গড়ার আহ্বান আইনমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে পরিচ্ছন্নতা অভিযান ঠাঁই হলো না লিটলম্যাগের, বিকল্প হিসেবে থাকছে ‘ইসলামিক ম্যাগাজিন কর্নার’ ‘নবীজির সিরাত অনুসরণেই যুবসমাজ সঠিক পথে পরিচালিত হতে পারে’ প্রবীণ আলেম মুহাম্মাদ বিন ইদরিস লক্ষীপুরীর শয্যাপাশে এমপি মুফতি আবুল হাসান আমি নির্বাচিত হলে জনগণ সর্বোচ্চ নাগরিক সুবিধা পাবে: মারুফ ইজতেমা মাঠের হত্যাকাণ্ডের বিচারসহ ওলামা-মাশায়েখ সম্মেলনে পাঁচ দফা দাবি ট্রাম্পের সাড়া নেই, কী করবেন সৌদি যুবরাজ? ইজতেমার মাঠে হামলাকারীরা সন্ত্রাসী ও খুনি, গ্রেপ্তার করুন: হেফাজত আমির খেলতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের 

ইউরোপ থেকে দেশে এলেই কোয়ারেন্টাইন বাধ্যতামূলক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনা সংক্রমণ রোধে যুক্তরাজ্যসহ ইউরোপের যে কোনো দেশ থেকে আসলেই ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করা হয়েছে। শুক্রবার (৭ মে) সিভিল এভিয়েশন কতৃপক্ষ এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যুক্তরাজ্য এবং ইউরোপের বাইরে অন্য দেশ থেকে ফিরলে হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে যাত্রীদের। এর আগে গত বছরের ডিসেম্বরের প্রথমদিকে যুক্তরাজ্যফেরত যাত্রীদের জন্য ১৪ দিনের কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করা হয়। পরবর্তীতে তা কমিয়ে সাতদিন করা হয়েছিল।

দেশে করোনাভাইরাসের সংক্রমণরোধে সোমবার (২৯ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে করোনা প্রতিরোধে মোট ১৮ দফা নির্দেশনা জারি হয়। ওই নির্দেশনায় বিদেশ থেকে আসা যাত্রীদের ১৪ দিন পর্যন্ত প্রাতিষ্ঠানিক (হোটেলে নিজ খরচে) কোয়ারেন্টাইন নিশ্চিত করার নির্দেশনা দেয়া হয়।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ