শনিবার, ০৪ জুলাই ২০২৬ ।। ২০ আষাঢ় ১৪৩৩ ।। ১৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দিনব্যাপী সাহিত্য-সাংবাদিকতার প্রশিক্ষণ নিলেন তিন শতাধিক মাদরাসা ছাত্র নাটোরে অগ্নিকাণ্ডে মাদরাসা পুড়ে ছাই, অক্ষত কুরআনের ২৫টি কপি খুলনায় স্কুলছাত্রী গুলিবিদ্ধ দেলাওয়ার হোসাইন সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণ করেন এএসপি ফজলু: ডিবি আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি শ্রদ্ধা জানাল সৌদি সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৪৪  জুলাই গণঅভ্যুত্থানের বার্ষিকীতে সুনামগঞ্জে খেলাফত মজলিসের আলোচনা সভা ধর্মান্তরের ঝুঁকি মোকাবিলায় মক্তবব্যবস্থা জোরদারের আহ্বান জমিয়তে উলামায়ে হিন্দের বগুড়ায় জমি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৮ জুমার খুতবায় পাকিস্তানি স্কলার আলেমের হার্ট অ্যাটাক

অনুমোদন পেল স্পুটনিকের এক ডোজের টিকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: করোনা মোকাবেলায় ‘স্পুটনিক-ভি’ এর এক ডোজের টিকা আনার ঘোষণা দিয়েছে রাশিয়া। ইতোমধ্যে এ টিকার অনুমোদনও দেয়া হয়েছে। খবর এএফপি’র।

রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড (আরডিআইএফ) এর পক্ষ থেকে এক বিবৃতিতে এই দাবি করা হয়েছে।

এতে বলা হয়েছে, ‘স্পুটনিক-ভি’ টিকার দু’টি ডোজ নিলে তার কার্যকারিতা হবে ৯১.৬ শতাংশ। তবে এক ডোজের ক্ষেত্রে কার্যকারিতা কিছুটা কমে হবে ৭৯.৪ শতাংশ। রাশিয়ার তৈরি এই টিকাটি ৬০টি দেশে অনুমোদিত। তবে ইউরোপিয়ান মেডিসিনস এজেন্সি এবং আমেরিকার ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন স্পুটনিক-ভি অনুমোদন দেয়নি।

আরডিআইএফ ওই বিবৃতিতে বলেছে, গত বছর ৫ ডিসেম্বর থেকে চলতি বছরের ১৫ এপ্রিল পর্যন্ত চলা পরীক্ষার ওপর ভিত্তি করেই স্পুটনিকের এক ডোজ টিকা অনুমোদন দেয়া হয়েছে। এখন পর্যন্ত গোটা বিশ্বে প্রায় দুটি কোটি মানুষ ‘স্পুটনিক-ভি’ এর প্রথম ডোজ টিকা নিয়েছেন।

অগ্রিম টাকা নিয়েও ভারতের সেরাম ইনস্টিটিউট টিকা রপ্তানি বন্ধ করে দেয়ায় বাংলাদেশ ‘স্পুটনিক-ভি’ টিকার জন্য রাশিয়ার সঙ্গে যোগাযোগ করছে। পাশাপাশি সিনোফার্মের টিকার জন্যও চীনের সঙ্গে কথা বলেছে ঢাকা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ