মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬ ।। ১৮ কার্তিক ১৪৩৩ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শতবর্ষী কাদেমি মসজিদ সরাতে চায় মোদি সরকার, বিকল্প জায়গা নিয়ে প্রশ্ন আদালতের গোলাপগঞ্জে জামিয়া ইসলামিয়া হুসাইনিয়া ইদ্রিসিয়ার সম্মেলন ৯ নভেম্বর পেছাতে পারে বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা  মহিলারা ভ্রমণকালে নামাজ কীভাবে আদায় করবেন? শিক্ষাপ্রতিষ্ঠানে ৭ নভেম্বর পালনের নির্দেশনা জারি দ্বিতীয় পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্পে প্রধানমন্ত্রীর নির্দেশ  কুরআনের খেদমত অব্যাহত রাখা ঈমানি দায়িত্ব: রাষ্ট্রপতি মুফতি তাকি উসমানী ও জালান্ধরীর সফরে বিশেষ প্রশিক্ষণ আয়োজনের প্রস্তাব যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে নজর কাড়ছেন মুসলিম প্রার্থীরা অনলাইন বিবাদে ইসলামেরই ক্ষতি হচ্ছে: শামসুদ্দোহা আশরাফী

হিলিতে ভারতীয় আমে বাজার সয়লাব, দাম নাগালের বাইরে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রমজানে ইফতারিতে ফলমূলের বেশ চাহিদা থাকে কিন্তু এখনো দেশীয় আম বাজারে না আসায় সেই সুযোগে দিনাজপুরের হাকিমপুরের হিলিতে ভারতীয় আমে বাজার সয়লাব হয়ে গেছে।

নানা নামের নানা বর্ণের আম শোভা পাচ্ছে দোকানগুলোতে তবে দাম বেশি হওয়ায় সাধারণের ক্রয় ক্ষমতার বাইরে রয়েছে।

হিলি বাজারের বিভিন্ন ফলের দোকান সূত্রে জানা গেছে, প্রায় সবকটি দোকানেই চমকপ্রদ রঙের আম শোভা পাচ্ছে যার সব আমই ভারতীয়। যার নামেই রয়েছে বিচিত্র এই যেমন সুন্দরী, গোলাপ খাস, বেগমফুলি আম এসব আম ১৮০ টাকা থেকে ২৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

হিলি বাজারে আম কিনতে আসা সিদ্দিক হোসেন বলেন, রমজানে বেশিরভাগই ফলমূল দিয়েই ইফতার সারা হয়। বাজারে নতুন ফল আম উঠছে তাই দেখে নিতে এসেছি। তবে দামটা একটু বেশি, তবে এখনো যেহেতু দেশীয় আম উঠে নাই যার কারণে ভারতীয় আম আসাই সেই সুযোগটা নিয়েছে ব্যবসায়ীরা।

খালেদ হোসেন বলেন, বাজারে আম দেখে ছেলের জেদের কারণে নিতে চাইলেও যে দাম তার কারণে কেনার সাহস হচ্ছে না। এক কেজি আম বিক্রি হচ্ছে ১৮০ টাকা থেকে ২৫০ টাকা। এত টাকা দিয়ে আম কিনে খাওয়ার শক্তি নেই, একে তো করোনাকালীন সময় আয় ইনকাম তেমন নেই আমাদের তাই দেখাই শুধু সার।

হিলি বাজারের ফল বিক্রেতা সবুজ হোসেন বলেন, এখনো দেশীয় আম না উঠায় স্থানীয়ভাবে সীমান্ত দিয়ে চোরাইভাবে কিছু ভারতীয় আম আসছে যেগুলো আমরা টোকাইদের কাছ থেকে কিনে সেগুলো দোকানে বিক্রি করছি। কিন্তু ভারতেই আমাদের দাম বেশি যার কারণে যারা নিয়ে আসছে তাদের লাভ মিলিয়ে বাড়তি দামে কিনতে হচ্ছে এবং আমাদের বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে। তবে দাম বেশি হলেও বাজারে আমের চাহিদা রয়েছে বিক্রি হচ্ছে বেশ।

তবে আগামী এক-দুই সপ্তাহের মধ্যে দেশীয় আম বাজারে চলে আসবে সেসময় দাম কমে আসবে বলেও জানান তিনি।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ