রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৯ ভাদ্র ১৪৩৩ ।। ২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাজারমুখী দক্ষ মানবসম্পদ গড়ার আহ্বান আইনমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে পরিচ্ছন্নতা অভিযান ঠাঁই হলো না লিটলম্যাগের, বিকল্প হিসেবে থাকছে ‘ইসলামিক ম্যাগাজিন কর্নার’ ‘নবীজির সিরাত অনুসরণেই যুবসমাজ সঠিক পথে পরিচালিত হতে পারে’ প্রবীণ আলেম মুহাম্মাদ বিন ইদরিস লক্ষীপুরীর শয্যাপাশে এমপি মুফতি আবুল হাসান আমি নির্বাচিত হলে জনগণ সর্বোচ্চ নাগরিক সুবিধা পাবে: মারুফ ইজতেমা মাঠের হত্যাকাণ্ডের বিচারসহ ওলামা-মাশায়েখ সম্মেলনে পাঁচ দফা দাবি ট্রাম্পের সাড়া নেই, কী করবেন সৌদি যুবরাজ? ইজতেমার মাঠে হামলাকারীরা সন্ত্রাসী ও খুনি, গ্রেপ্তার করুন: হেফাজত আমির খেলতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের 

মেয়রের উপস্থিতিতে আড়ংকে লাখ টাকা জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর আসাদগেট এলাকায় আড়ংয়ের আউটলেটে স্বাস্থ্যবিধি না মানায় ১ লাখ টাকা জরিমানা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

আজ বৃহস্পতিবার (৬ মে) বিকেলে শপিং মল পরিদর্শনে বের হন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। এ সময় আড়ংয়ে স্বাস্থ্যবিধি না মেনে ধারণক্ষমতার অতিরিক্ত ক্রেতা থাকায় মেয়রের উপস্থিতিতে ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ এ জরিমানা করেন।

পরে এ বিষয়ে মেয়র আতিকুল ইসলাম সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, শর্ত ছিল স্বাস্থ্যবিধি মেনে শপিং মল খোলা রাখবে। আড়ংয়ের আসাদগেট আউটলেটে ধারণক্ষমতার বেশি ক্রেতা ঢুকেছেন। অনেকে বাচ্চা নিয়ে কেনাকাটা করতে আসছেন। স্বাস্থ্যবিধি নিশ্চিত না হওয়ায় আড়ংকে ১ লাখ টাকা জরিমানা করা হলো।

এর আগে বুধবার (৫ মে) অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৯০টি মামলায় ৯ লাখ ৭৫ হাজার ৪৬০ টাকা জরিমানাসহ ৩টি দোকান সিলগালা করা হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ