রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৯ ভাদ্র ১৪৩৩ ।। ২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাজারমুখী দক্ষ মানবসম্পদ গড়ার আহ্বান আইনমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে পরিচ্ছন্নতা অভিযান ঠাঁই হলো না লিটলম্যাগের, বিকল্প হিসেবে থাকছে ‘ইসলামিক ম্যাগাজিন কর্নার’ ‘নবীজির সিরাত অনুসরণেই যুবসমাজ সঠিক পথে পরিচালিত হতে পারে’ প্রবীণ আলেম মুহাম্মাদ বিন ইদরিস লক্ষীপুরীর শয্যাপাশে এমপি মুফতি আবুল হাসান আমি নির্বাচিত হলে জনগণ সর্বোচ্চ নাগরিক সুবিধা পাবে: মারুফ ইজতেমা মাঠের হত্যাকাণ্ডের বিচারসহ ওলামা-মাশায়েখ সম্মেলনে পাঁচ দফা দাবি ট্রাম্পের সাড়া নেই, কী করবেন সৌদি যুবরাজ? ইজতেমার মাঠে হামলাকারীরা সন্ত্রাসী ও খুনি, গ্রেপ্তার করুন: হেফাজত আমির খেলতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের 

মিয়ানমার থেকে আসা ৩ আরাকান যুবক গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বান্দরবানে মিয়ানমার থেকে আসা ৩ আরাকান যুবককে গ্রেফতার করা হয়েছে। বুধবার রাতে তাদের গ্রেফতার করা হয়।

আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, বান্দরবান সদর উপজেলার প্রবেশ পথের রেইছা সেনাবাহিনীর চেকপোস্টে অটোরিকশা আটকে তল্লাশি করে এই ৩ যুবককে আটক করা হয়।

আটককৃতরা হলেন- নিওয়াই (৩০), চসি (৩২) ও চলুমং (২৮)। এদের বাড়ি মিয়ানমারের আরাকান রজ্যের মান্দা এলাকায়।

আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সেনাবাহিনীর সদস্যরা তাদের পুলিশের কাছে হস্থান্তর করে। এদের বিরুদ্ধে অনুপ্রবেশ আইনে বান্দরবান সদর থানায় মামলা হয়েছে।

আটক যুবকদের মধ্যে চসি’র বোন বান্দরবানের ডলুপাড়া এলাকায় বসবাস করে। বোনের বাসায় যেতে কক্সবাজার থেকে টেক্সিযোগে বান্দরবান প্রবেশ করে সে। জেলা সদর হয়ে ডলুপাড়া যাবার পথেই ধরা পড়ে সেনাবাহিনীর হাতে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন বান্দরবার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম চৌধুরী জানান, আটক যুবকেরা বাংলাদেশ-মিয়ানমার সীমান্তবর্তী ওয়ালিদং এলাকা দিয়ে কদিন আগে বাংলাদেশে অনুপ্রবেশ করে। এরা মিয়ানমারের আরাকান রাজ্যের বিচ্ছিন্নতাবাদী গ্রুপ আরাকান আর্মির প্রশিক্ষণ শিবিরে ৩ মাস প্রশিক্ষণ নেয়ার পর পালিয়ে বাংলাদেশে চলে এসেছে। জিজ্ঞাসাবাদে তারা বিষয়টি স্বীকার করেছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ