রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৯ ভাদ্র ১৪৩৩ ।। ২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাজারমুখী দক্ষ মানবসম্পদ গড়ার আহ্বান আইনমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে পরিচ্ছন্নতা অভিযান ঠাঁই হলো না লিটলম্যাগের, বিকল্প হিসেবে থাকছে ‘ইসলামিক ম্যাগাজিন কর্নার’ ‘নবীজির সিরাত অনুসরণেই যুবসমাজ সঠিক পথে পরিচালিত হতে পারে’ প্রবীণ আলেম মুহাম্মাদ বিন ইদরিস লক্ষীপুরীর শয্যাপাশে এমপি মুফতি আবুল হাসান আমি নির্বাচিত হলে জনগণ সর্বোচ্চ নাগরিক সুবিধা পাবে: মারুফ ইজতেমা মাঠের হত্যাকাণ্ডের বিচারসহ ওলামা-মাশায়েখ সম্মেলনে পাঁচ দফা দাবি ট্রাম্পের সাড়া নেই, কী করবেন সৌদি যুবরাজ? ইজতেমার মাঠে হামলাকারীরা সন্ত্রাসী ও খুনি, গ্রেপ্তার করুন: হেফাজত আমির খেলতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের 

ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর গাড়িতে হামলা, ৩ পুলিশ সাসপেন্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ভি মুরলিধরণের হামলা হয়েছে। বৃহস্পতিবার মেদিনীপুর শহর লাগোয়া পাঁচকুড়িতে এ ঘটনা ঘটে। খবর হিন্দুস্তান টাইমসের।

খবরে বলা হয়, আক্রান্ত বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করতে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ভি মুরলিধরণ। এ সময় তার সঙ্গে ছিলেন বিজেপি নেতা রাহুল সিনহা। সাক্ষাৎ শেষে ফেরার পর মেদিনীপুরে কেন্দ্রীয় মন্ত্রীর গাড়িতে হামলার ঘটনা ঘটে।

বৃহস্পতিবার দুপুরে ওই ঘটনায় ৮ জন তৃণমূলকর্মীকে গ্রেফতার করেছে পশ্চিম মেদিনীপুর পুলিশ। একই সঙ্গে কর্তব্যে গাফিলতির অভিযোগে ৩ জন পুলিশ কর্মকর্তাকে সাসপেন্ড করা হয়েছে।

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, মন্ত্রীর গাড়িতে হামলা চালায় তৃণমূলি দুষ্কৃতীরা। পাথর ছুড়ে গাড়ির কাচ ভেঙে ফেলা হয়। আক্রান্ত হন একাধিক সংবাদমাধ্যমের প্রতিনিধিরাও।

এই ঘটনার নিন্দা করে বিজেপির পক্ষ থেকে গৌরব ভাটিয়া বলেন, বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের গুন্ডাগিরি চলতে দেবে না বিজেপি।

এ ঘটনার পর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, করোনা পরিস্থিতিতে বাইরে থেকে বিজেপির মন্ত্রীরা এসে দাঙ্গা বাঁধানোর জন্য প্ররোচনা দিচ্ছেন। পরাজয় স্বীকার করতে পারছে না বিজেপি।

পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার দীনেশ কুমার জানান, কেন্দ্রীয় মন্ত্রীর ওপর হামলার ঘটনায় পাঁচকুড়ি থেকে ৮ জন তৃণমূলকর্মীকে গ্রেফতার করা হয়েছে। সঙ্গে কর্তব্যে গাফিলতির অভিযোগে ৩ পুলিশ কর্মকর্তাকে সাসপেন্ড করা হয়েছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ