মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬ ।। ১৮ কার্তিক ১৪৩৩ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শতবর্ষী কাদেমি মসজিদ সরাতে চায় মোদি সরকার, বিকল্প জায়গা নিয়ে প্রশ্ন আদালতের গোলাপগঞ্জে জামিয়া ইসলামিয়া হুসাইনিয়া ইদ্রিসিয়ার সম্মেলন ৯ নভেম্বর পেছাতে পারে বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা  মহিলারা ভ্রমণকালে নামাজ কীভাবে আদায় করবেন? শিক্ষাপ্রতিষ্ঠানে ৭ নভেম্বর পালনের নির্দেশনা জারি দ্বিতীয় পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্পে প্রধানমন্ত্রীর নির্দেশ  কুরআনের খেদমত অব্যাহত রাখা ঈমানি দায়িত্ব: রাষ্ট্রপতি মুফতি তাকি উসমানী ও জালান্ধরীর সফরে বিশেষ প্রশিক্ষণ আয়োজনের প্রস্তাব যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে নজর কাড়ছেন মুসলিম প্রার্থীরা অনলাইন বিবাদে ইসলামেরই ক্ষতি হচ্ছে: শামসুদ্দোহা আশরাফী

কিশোরগঞ্জে 'সাদ'ফাউন্ডেশনের উদ্যোগে পথশিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাহমুদুল হাসান
বিশেষ প্রতিনিধি

কিশোরগঞ্জের কুলিয়ারচরে সামাজিক সেবামূলক অরাজনৈতিক সংগঠন 'সাদ ফাউন্ডেশন' এর উদ্যোগে কুলিয়ারচর পৌর শহরের অর্ধশতাধিক পথশিশুর মাঝে ঈদবস্ত্র বিতরণ করা হয়েছে।

No description available.

গতকাল বুধবার (৫ মে) দুপুর ২টার দিকে কুলিয়ারচর বিএডিসি মাঠ প্রাঙ্গনে বীর মুক্তিযোদ্ধার সন্তান সাদ ফাউন্ডেশনের ফাউন্ডার ও সিও সাদ ইবনে হারুন পথশিশুদের মাঝে এই ঈদ বস্ত্র বিতরণ করেন। ঈদ বস্ত্র হিসেবে এসব পথশিশুদের প্রত্যেককে একটি করে নতুন টিশার্ট ও একটি করে নতুন প্যান্ট দেওয়া হয়।

অসহায় মানুষের মাঝে এসব ঈদ সামগ্রি বিতরণ করার সময় উপস্থিত নেতৃস্থানীয় ব্যক্তিদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনাদের সকলের ভালোবাসা ও সহযোগিতায় আজ এই ফাউন্ডেশন একটি জায়গা এসে দাঁড়িয়েছে। আপনারা এভাবে পাশে থাকলে, পরবর্তী সময়ে আরও ব্যাপকভাবে পথশিশুদের নিয়ে তাদের জীবনমান উন্নয়নের কাজ করবো । ইন-শা-আল্লাহ।

No description available.

প্রসঙ্গত, সেবামূলক সংগঠন ‘সাদ ফাউন্ডেশন’র ফাউন্ডার ও সিও সাদ ইবনে হারুন দীর্ঘদিন ধরে অসহায় মানুষের মাঝে কাজ করে আসছেন। প্রতিষ্ঠানটি ধীরে ধীরে আরো বড় পরিসরে অসহায় মানুষের , অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা নিয়ে কাজ করার পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ