রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৯ ভাদ্র ১৪৩৩ ।। ২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাজারমুখী দক্ষ মানবসম্পদ গড়ার আহ্বান আইনমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে পরিচ্ছন্নতা অভিযান ঠাঁই হলো না লিটলম্যাগের, বিকল্প হিসেবে থাকছে ‘ইসলামিক ম্যাগাজিন কর্নার’ ‘নবীজির সিরাত অনুসরণেই যুবসমাজ সঠিক পথে পরিচালিত হতে পারে’ প্রবীণ আলেম মুহাম্মাদ বিন ইদরিস লক্ষীপুরীর শয্যাপাশে এমপি মুফতি আবুল হাসান আমি নির্বাচিত হলে জনগণ সর্বোচ্চ নাগরিক সুবিধা পাবে: মারুফ ইজতেমা মাঠের হত্যাকাণ্ডের বিচারসহ ওলামা-মাশায়েখ সম্মেলনে পাঁচ দফা দাবি ট্রাম্পের সাড়া নেই, কী করবেন সৌদি যুবরাজ? ইজতেমার মাঠে হামলাকারীরা সন্ত্রাসী ও খুনি, গ্রেপ্তার করুন: হেফাজত আমির খেলতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের 

করোনার তৃতীয় ঢেউ আরও ভয়াবহ হতে পারে: কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিশেষজ্ঞদের মতে ভারতে দ্বিতীয় ঢেউয়ের পর তৃতীয় ঢেউয়ের আঘাত আসতে পারে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তৃতীয় ঢেউ আরও ভয়াবহ হতে পারে, তাই যতই সীমাবদ্ধতা থাক না কেন সবাইকে সতর্ক থাকতে হবে।

বৃহস্পতিবার সকালে ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলটির স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক উপকমিটি আয়োজিত করোনা সুরক্ষাসামগ্রী বিতরণ অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।

তিনি দলের নেতাকর্মীদের স্মরণ করে দিয়ে বলেন, করোনা মোকাবিলায় মাস্ক সবচেয়ে বড় অস্ত্র। তাই সবাইকে শতভাগ মাস্ক পরিধান করার পাশাপাশি সারাদেশে ক্যাম্পেইনের মাধ্যমে ঘরে ঘরে সচেতনতার দুর্গ গড়ে তুলতে বলেন। একই সঙ্গে ত্রাণসামগ্রী বিতরণ করতে গিয়ে কোনোভাবেই যেন বদনাম না হয় সেদিকে খেযাল রাখতে বলেন।

করোনা বেগম খালেদা জিয়াকেও ছাড় দেয়নি, তাই সরকারের বিরুদ্ধে অবান্তর অভিযোগ না এনে বিএনপিকে অসহায় মানুষের পাশে দাঁড়াতে বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় এই অদৃশ্য শক্তিকে মোকাবিলা করতে বিএনপিকে দোষারোপের রাজনীতি পরিহার করে মানুষের পাশে দাঁড়ানোর রাজনীতি করতে আহ্বান জানান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ