মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬ ।। ১৮ কার্তিক ১৪৩৩ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শতবর্ষী কাদেমি মসজিদ সরাতে চায় মোদি সরকার, বিকল্প জায়গা নিয়ে প্রশ্ন আদালতের গোলাপগঞ্জে জামিয়া ইসলামিয়া হুসাইনিয়া ইদ্রিসিয়ার সম্মেলন ৯ নভেম্বর পেছাতে পারে বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা  মহিলারা ভ্রমণকালে নামাজ কীভাবে আদায় করবেন? শিক্ষাপ্রতিষ্ঠানে ৭ নভেম্বর পালনের নির্দেশনা জারি দ্বিতীয় পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্পে প্রধানমন্ত্রীর নির্দেশ  কুরআনের খেদমত অব্যাহত রাখা ঈমানি দায়িত্ব: রাষ্ট্রপতি মুফতি তাকি উসমানী ও জালান্ধরীর সফরে বিশেষ প্রশিক্ষণ আয়োজনের প্রস্তাব যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে নজর কাড়ছেন মুসলিম প্রার্থীরা অনলাইন বিবাদে ইসলামেরই ক্ষতি হচ্ছে: শামসুদ্দোহা আশরাফী

শিশুদের জন্য প্রথম করোনা টিকা অনুমোদন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বে এই প্রথম ১২ থেকে ১৫ বছর বয়সী শিশু-কিশোরদের জন্য করোনা টিকার অনুমতি দিয়ছে কানাডা। এই টিকাটি তৈরি করেছে যুক্তরাষ্ট্রের ফাইজার ও জার্মানির বায়োএনটেক কোম্পানি।

বুধবার কানাডার ফেডারেল স্বাস্থ্য মন্ত্রণালয় শিশু-কিশোরদের জন্য ফাইজার-বায়োএনটেকের তৈরি কোভিড টিকার অনুমোদনের বিষয়টি ঘোষণা করে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র উপদেষ্টা সুপ্রিয়া শর্মা বলেন, এই টিকাটি শিশুদের জন্য নিরাপদ এবং যখন তাদের ওপর টিকাটি প্রয়োগ করা হয়েছে তখন এর কার্যকারিতা দেখা গেছে।

তিনি বলেন, শিশুদের করোনার সংক্রমণ থেকে সুরক্ষা দিতে কানাডায় এটিই প্রথম টিকা। মহামারির বিরুদ্ধে লড়াইয়ে কানাডার জন্য এটি একটি উল্লেখযোগ্য মাইলফলক।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ