মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬ ।। ১৮ কার্তিক ১৪৩৩ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শতবর্ষী কাদেমি মসজিদ সরাতে চায় মোদি সরকার, বিকল্প জায়গা নিয়ে প্রশ্ন আদালতের গোলাপগঞ্জে জামিয়া ইসলামিয়া হুসাইনিয়া ইদ্রিসিয়ার সম্মেলন ৯ নভেম্বর পেছাতে পারে বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা  মহিলারা ভ্রমণকালে নামাজ কীভাবে আদায় করবেন? শিক্ষাপ্রতিষ্ঠানে ৭ নভেম্বর পালনের নির্দেশনা জারি দ্বিতীয় পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্পে প্রধানমন্ত্রীর নির্দেশ  কুরআনের খেদমত অব্যাহত রাখা ঈমানি দায়িত্ব: রাষ্ট্রপতি মুফতি তাকি উসমানী ও জালান্ধরীর সফরে বিশেষ প্রশিক্ষণ আয়োজনের প্রস্তাব যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে নজর কাড়ছেন মুসলিম প্রার্থীরা অনলাইন বিবাদে ইসলামেরই ক্ষতি হচ্ছে: শামসুদ্দোহা আশরাফী

বন্ধ হলো করোনা টিকার নিবন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনা টিকার নিবন্ধন বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। ফলে নতুন করে আর কেউ আপাতত টিকা গ্রহণের জন্য নিবন্ধন করতে পারবেন না। তবে দ্বিতীয় ডোজের টিকা দেয়ার কার্যক্রম অব্যাহত রয়েছে।

বুধবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

তিনি বলেন, আপাতত টিকার নিবন্ধন স্থগিত করা হয়েছে। ভারতের টিকার চালান চুক্তিমত না আসা এবং নতুন করে টিকার চালান আসার অনিশ্চয়তা দেখা দেয়ায় নিবন্ধন বন্ধ রাখা হয়েছে। তবে টিকা এলে আবার নিবন্ধন শুরু হবে।

এর আগে দেশে করোনা ভাইরাস প্রতিরোধে টিকার যোগানে ঘাটতি থাকায় প্রথম ডোজ টিকা দেয়া বন্ধ করা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ