রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৯ ভাদ্র ১৪৩৩ ।। ২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাজারমুখী দক্ষ মানবসম্পদ গড়ার আহ্বান আইনমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে পরিচ্ছন্নতা অভিযান ঠাঁই হলো না লিটলম্যাগের, বিকল্প হিসেবে থাকছে ‘ইসলামিক ম্যাগাজিন কর্নার’ ‘নবীজির সিরাত অনুসরণেই যুবসমাজ সঠিক পথে পরিচালিত হতে পারে’ প্রবীণ আলেম মুহাম্মাদ বিন ইদরিস লক্ষীপুরীর শয্যাপাশে এমপি মুফতি আবুল হাসান আমি নির্বাচিত হলে জনগণ সর্বোচ্চ নাগরিক সুবিধা পাবে: মারুফ ইজতেমা মাঠের হত্যাকাণ্ডের বিচারসহ ওলামা-মাশায়েখ সম্মেলনে পাঁচ দফা দাবি ট্রাম্পের সাড়া নেই, কী করবেন সৌদি যুবরাজ? ইজতেমার মাঠে হামলাকারীরা সন্ত্রাসী ও খুনি, গ্রেপ্তার করুন: হেফাজত আমির খেলতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের 

দেশে করোনার টিকা মজুদ আছে ১১ লাখ ৬৯ হাজার ডোজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশে করোনা ভাইরাসের টিকা মজুদ আছে ১১ লাখ ৬৯ হাজার ৬৮০ ডোজ। বুধবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআইএস) অধ্যাপক ডা. মিজানুর রহমান এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় প্রথম ডোজের মোট টিকা নিয়েছেন ৫৪ জন। এদের মধ্যে পুরুষ ৫০ জন এবং নারী ৪ জন। আর দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ১ লাখ ৩ হাজার ৮০০ জন। এদের মধ্যে পুরুষ ৬৪ হাজার ৮১৭ জন এবং নারী ৩৮ হাজার ৯৮৩ জন। এদের মধ্যে কারও পার্শ্বপ্রতিক্রিয়া (যেমন- জ্বর, টিকা দেয়া স্থানে লাল হাওয়া ইত্যাদি) দেখা যায়নি।

আর এ পর্যন্ত প্রথম ডোজের টিকা নিয়েছেন ৫৮ লাখ ১৯ হাজার ৮১১ জন এবং দ্বিতীয় ডোজের টিকা নিয়েছে ৩২ লাখ ১০ হাজার ৫০৯ জন। প্রথম ও দ্বিতীয় ডোজের টিকা নিয়েছে মোট ৯০ লাখ ৩০ হাজার ৩২০ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের তথ্য অনুসারে, গত ২৭ জানুয়ারি দেশে টিকাদান কর্মসূচি শুরু করে। আর ৭ ফেব্রুয়ারি সারাদেশে টিকা কার্যক্রম শুরু হয়।

বুধবার দুপুরে কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতর আয়োজিত ভার্চ্যুয়াল স্বাস্থ্য বুলেটিনে অধিদফতরের মুখপাত্র অধ্যাপক ডা. মোহাম্মদ রোবেদ আমিন বলেন, টিকার সংকট থাকলেও আশার কথা হলো ঈদুল ফিতরের আগেই চীন থেকে টিকা আসার সুযোগ আছে। আমরা আশা করছি সেটি দ্রুতই আমাদের কাছে পৌঁছাবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ