রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৯ ভাদ্র ১৪৩৩ ।। ২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাজারমুখী দক্ষ মানবসম্পদ গড়ার আহ্বান আইনমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে পরিচ্ছন্নতা অভিযান ঠাঁই হলো না লিটলম্যাগের, বিকল্প হিসেবে থাকছে ‘ইসলামিক ম্যাগাজিন কর্নার’ ‘নবীজির সিরাত অনুসরণেই যুবসমাজ সঠিক পথে পরিচালিত হতে পারে’ প্রবীণ আলেম মুহাম্মাদ বিন ইদরিস লক্ষীপুরীর শয্যাপাশে এমপি মুফতি আবুল হাসান আমি নির্বাচিত হলে জনগণ সর্বোচ্চ নাগরিক সুবিধা পাবে: মারুফ ইজতেমা মাঠের হত্যাকাণ্ডের বিচারসহ ওলামা-মাশায়েখ সম্মেলনে পাঁচ দফা দাবি ট্রাম্পের সাড়া নেই, কী করবেন সৌদি যুবরাজ? ইজতেমার মাঠে হামলাকারীরা সন্ত্রাসী ও খুনি, গ্রেপ্তার করুন: হেফাজত আমির খেলতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের 

একদিনের মধ্যেই সুন্দরবনে আবারো আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের দাসে ভারানি এলাকায় আবারো আগুন লেগেছে।

গতকাল মঙ্গলবার (৪ মে) নিভে যাওয়া আগুনে পুড়ে যাওয়া স্থানের দক্ষিণ পাশে বুধবার (৫ মে) সকাল ১০টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়দের মাধ্যমে আগুনের খবর পেয়ে বাগেরহাট, মোরেলগঞ্জ ও শরণখোলার তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌছেছে।

এর আগে, সোমবার (৩ মে) বেলা ১২টার দিকে শরণখোলা রেঞ্জের দাসে ভারানি এলাকায় আগুন লাগে। ফায়ার সার্ভিস, বন বিভাগ ও স্থানীয়দের প্রায় ৩০ ঘণ্টার চেষ্টায় মঙ্গলবার বিকেল ৫টায় আগুন নিভে যায়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, মোরেলগঞ্জ স্টেশন কর্মকর্তা সঞ্জয় দাস বলেন, আগুনের খবর পেয়ে আমরা বাগেরহাট, মোরেলগঞ্জ ও শরণখোলার তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছি। সোমবার যেখানে আগুন লেগেছিলো, এবারের আগুন তার থেকে কিছুটা কাছাকাছি স্থানে। ভোলা নদী থেকে আমরা ২৫টি ডেলিভারি পাইপ লাগিয়ে আগুন লাগার স্থান পর্যন্ত নিয়েছি। আমরা আগুনের স্থানে পানি দেওয়া শুরু করেছি। আশা করছি, খুব তারাতারি আগুন নেভাতে সক্ষম হব।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মাদ বেলায়েত হোসেন বলেন, গতকাল যেখানে আগুন লেগেছিলো সেখানের পাশে কিছু ধোঁয়ার মত দেখা গেছে। আমরা ফায়ার সার্ভিসকে খবর দিয়েছি। তারা ঘটনাস্থলে পৌঁছেছে। সুন্দরবনের বনরক্ষী ও কর্মকর্তারাও ঘটনাস্থলে রয়েছে। আমরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ