শনিবার, ০৪ জুলাই ২০২৬ ।। ২০ আষাঢ় ১৪৩৩ ।। ১৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান শরিয়া রাষ্ট্র প্রসঙ্গে মির্জা ফখরুলের মন্তব্য ও কিছু কথা গাজীপুর সিটি নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী ঘোষণা গাজার ধ্বংসস্তূপ থেকে আড়াই বছর পর ফিলিস্তিনি নারীর লাশ উদ্ধার রামুতে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ ভেনেজুয়েলায় মৃতের সংখ্যা বেড়ে ২ হাজার ৬৪৫ আজমতে সাহাবার মহাসচিব পদ থেকে আলী হাসান উসামাকে অব্যাহতি উত্তরাখণ্ডের পর ছত্তিশগড়েও বিলুপ্ত হচ্ছে মাদরাসা বোর্ড ‘আদর্শভিত্তিক সংগঠনে প্রশিক্ষিত কর্মী বাহিনীর বিকল্প নেই’ ২৩ বছরের মুয়াজ্জিনকে শত মোটরসাইকেলের শোভাযাত্রায় বিদায়

ভারতে করোনা আক্রান্ত ২ কোটি ছাড়াল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ভারতে মঙ্গলবার (৪ মে) ৩ হাজার ৪৩৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে দেশটিতে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৫৫ হাজার ৮২৮ জন।

এ নিয়ে ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন ২ কোটি ২ লাখ ৮২ হাজার ৮৩৩ জন এবং মারা গেছেন ২ লাখ ২২ হাজার ৪০৮ জন।

মহামারি করোনায় মৃত্যুপুরীতে পরিণত হয়েছে ভারতের রাজধানী নয়াদিল্লি। শহরটিতে প্রতি চার মিনিটে একজনের মৃত্যু হচ্ছে। এ অবস্থায় হাসপাতালগুলোতে চলছে অক্সিজেনের তীব্র সংকট।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, মঙ্গলবার (৪ মে) সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন আরও ১০ হাজার ৪৭৮ জন এবং নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে ৬ লাখ ৬৯ হাজার ৬৮৯ জনের শরীরে। এ নিয়ে বিশ্বে মোট করোনায় মৃত্যু হয়েছে ৩২ লাখ ২৬ হাজার ৮৭৫ জনের এবং আক্রান্ত হয়েছেন ১৫ কোটি ৪১ লাখ ৭৮ হাজার ২৪৪ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩ কোটি ১৫ লাখ ৭৩ হাজার ৮৫৮ জন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ