রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৯ ভাদ্র ১৪৩৩ ।। ২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদায় হজ—মানবতার মহাসনদ ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি দুর্নীতি ও সরকারের সদিচ্ছার অভাবই জাতীয়করণের প্রধান অন্তরায়: শায়খে চরমোনাই বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পরীক্ষার্থী নিবন্ধনের সময় বাড়ল বায়তুল মোকাররমে ইসলামি বইমেলার উদ্বোধন, চলবে মাসব্যাপী ‘বিএনপিও সংবিধান সংস্কারের কথা বলে জনগণকে ধোঁকা দেওয়ার চেষ্টা করছে’ বাজারমুখী দক্ষ মানবসম্পদ গড়ার আহ্বান আইনমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে পরিচ্ছন্নতা অভিযান ঠাঁই হলো না লিটলম্যাগের, বিকল্প হিসেবে থাকছে ‘ইসলামিক ম্যাগাজিন কর্নার’ ‘নবীজির সিরাত অনুসরণেই যুবসমাজ সঠিক পথে পরিচালিত হতে পারে’

ফের ৫ দিনের রিমান্ডে মাওলানা মামুনুল হক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মাওলানা মামুনুল হকের ফের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদার শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।

মাওলানা মামুনল হকের আইনজীবী সৈয়দ জয়নাল আবেদীন মেজবাহ এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিন আসামি মামুনুল হককে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এরপর পল্টন থানায় করা পৃথক দুই মামলায় তাকে মোট ১৭ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। এসময় আসামি পক্ষে তার আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন।

অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত পল্টন থানার দুই মামলায় মোট পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত ২৬ এপ্রিল মতিঝিল ও পল্টন থানার দুই মামলায় মামুনুল হকের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

১৮ এপ্রিল দুপুর ১২টা ৫০ মিনিটে মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদরাসা থেকে মামুনুল হককে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ