রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৯ ভাদ্র ১৪৩৩ ।। ২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদায় হজ—মানবতার মহাসনদ ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি দুর্নীতি ও সরকারের সদিচ্ছার অভাবই জাতীয়করণের প্রধান অন্তরায়: শায়খে চরমোনাই বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পরীক্ষার্থী নিবন্ধনের সময় বাড়ল বায়তুল মোকাররমে ইসলামি বইমেলার উদ্বোধন, চলবে মাসব্যাপী ‘বিএনপিও সংবিধান সংস্কারের কথা বলে জনগণকে ধোঁকা দেওয়ার চেষ্টা করছে’ বাজারমুখী দক্ষ মানবসম্পদ গড়ার আহ্বান আইনমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে পরিচ্ছন্নতা অভিযান ঠাঁই হলো না লিটলম্যাগের, বিকল্প হিসেবে থাকছে ‘ইসলামিক ম্যাগাজিন কর্নার’ ‘নবীজির সিরাত অনুসরণেই যুবসমাজ সঠিক পথে পরিচালিত হতে পারে’

পদ্মা রেলসেতুর দ্বিতীয় সংযোগ স্থাপন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পদ্মা সেতুর সড়ক পথ উন্মুক্তের দিনই সেতুর উপর দিয়ে ট্রেন চলবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

আজ (মঙ্গলবার) সকালে কাজ পরিদর্শনে সেতুর মাওয়া প্রান্তে আসেন রেলমন্ত্রী। রেল সংযোগ প্রকল্পের ভায়াডাক্ট-২ এর সেগমেন্টাল গার্ডার বসানো শেষে তিনি বলেন, করোনার মধ্যেও দ্রুত গতিতে কাজ এগিয়ে চলছে। মোট কাজের ৪১ শতাংশ অগ্রগতি হয়েছে। বাকি কাজগুলো সময়ের মধ্যেই সমাপ্ত করা হবে।

রেলমন্ত্রী বলেন, ভাঙ্গা, শিবচর, জাজিরা ও মাওয়ায় মোট ৪টি স্টেশন নির্মাণের কাজ চলছে। ঢাকা থেকে যশোর পর্যন্ত ১৭২ কিলোমিটার রেলপথ হবে। ২০২৪ সালের জুন মাস পর্যন্ত প্রকল্প নির্মাণের সময় নির্ধারিত হয়েছে।

এদিকে, সেতুতে সমানতালে চলছে রোডওয়ে এবং রেলওয়ের স্ল্যাব বসানোর কাজ। এছাড়া এগিয়ে নেওয়া হচ্ছে, প্যারাপেট ওয়াল, গ্যাস পাইপ লাইন, পাওয়ার ট্রান্সমিশন লাইনসহ আরো অনেক কর্মযজ্ঞ। এ মুহূর্তে মূল সেতুর অগ্রগতি ৯৩.২৫ শতাংশ, নদী শাসন ৮৩ শতাংশ এবং সার্বিক অগ্রগতি ৮৫.৫০ শতাংশ। নানা প্রতিকূলতায় লক্ষ্যমাত্রা থেকে কিছুটা পিছিয়ে থাকলেও নির্ধারিত সময়েই কাজ শেষ করার আশাবাদ কর্তৃপক্ষের।

পদ্মা বহুমুখী সেতুর প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম বলেন, করোনা পরিস্থিতির কারণে আমাদের কাঙ্ক্ষিত অগ্রগতি কিছু স্লো। বর্তমানে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো কাজটাকে চলমান রাখা। আমরা নির্ধারিত সময়, ২০২২ সালের মার্চের মধ্যেই কাজ শেষ করব।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ